ঢাকা ১১:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান! যা বললেন সচিব

আকাশ জাতীয় ডেস্ক:

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খবর ছড়িয়ে পড়ল সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে যাচ্ছে। তবে শিগরিরই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে এমন খবরকে গুজব বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব হোসেন। শনিবার (৯ মে) সন্ধ্যায় তিনি বলেন, ‘৩০ মে পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। দেশের পরিস্থিতির ওপর বিবেচনা করে প্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

তিনি বলেন, ‘আমরা শিশুদের নিরাপত্তা নিয়ে সবচেয়ে বেশি ভাবছি। দেশের অফিস-আদালত বন্ধের আগে প্রথমেই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে। করোনার শিশুদের নিয়ে ঝুঁকি নেয়ার কোনো সুযোগ নেই। ১৮ মার্চ থেকে কয়েক দফার ছুটি বাড়ানো হয়েছে। চলমান ছুটি ৩০ মে পর্যন্ত চলবে। প্রতিষ্ঠান খোলার বিষয়ে এখনই আমরা আর কোনো চিন্তাভাবনা করছি না। অন্তত ২৫ তারিখের পর এটা নিয়ে চিন্তা করব। ছুটি শেষ না হওয়া পর্যন্ত প্রতিষ্ঠান খোলার কোনো চিন্তাভাবনা নেই।’

তিনি বলেন, ‘করোনা পরিস্থিতির ওপর বিবেচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। যদি কেউ বলে থাকে প্রতিষ্ঠান দ্রুতই খোলা হবে তাহলে তা সম্পূর্ণ গুজব। ৩০ মে পর্যন্ত ছুটি চলবে, এরপর পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেয়া হবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান! যা বললেন সচিব

আপডেট সময় ০৮:০৪:৩১ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২০