ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গাজীপুরে আরও এক পোশাক কর্মী করোনায় আক্রান্ত, সর্বমোট ১১

আকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুরে নতুন করে আরও একজন পোশাক কর্মীর করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে শনিবার পর্যন্ত মোট পোশাক কর্মী আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১১ জনে। তারা গাজীপুরের ৭টি পোশাক কারখানার কাজ করেন।

গাজীপুর সিভিল সার্জন অফিস ও পুলিশ সূত্রে জানা গেছে, নতুন আক্রান্ত ওই নারীর বাড়ি জামালপুর জেলায়। তিনি গত ৭ মে (৩২) টঙ্গীর গণস্বাস্থ্য কেন্দ্রে নমুনা দিয়েছিলেন। তিনি টঙ্গীতেই একটি গার্মেন্টস কারখানায় চাকরি করেন। বর্তমানে তিনি রাজধানীর কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সূত্র আরও জানায়, শনাক্ত ১১ শ্রমিকের মধ্যে ৩ জনের নমুনা পরীক্ষা গাজীপুরে হয়েছে। অন্যরা নিজ নিজ জেলায় নমুনা পরীক্ষা করান। তাদের মধ্যে তিনজন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজন টঙ্গীর গণস্বাস্থ্য হাসপাতালে এবং একজন কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন। অন্য ৬ জন হোম আইসোলেশনে রয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গাজীপুরে আরও এক পোশাক কর্মী করোনায় আক্রান্ত, সর্বমোট ১১

আপডেট সময় ০৮:৪৭:১২ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২০