ঢাকা ০২:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

চলন্ত বাসে কলেজ ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, চালকসহ আটক ৩

আকাশ জাতীয় ডেস্ক : 

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে এক কলেজ ছাত্রীকে ‘দলবদ্ধ ধর্ষণের’ অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাসের চালক ও সহকারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উপজেলার করটিয়া আন্ডারপাস এলাকা থেকে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন এলেঙ্গা হাইওয়ে থানার ওসি মো. শরীফ।

তিনি বলেন, মেয়েটি টাঙ্গাইল জেলা পুলিশ সুপারের কার্যালয়ে রয়েছেন। এ ঘটনায় সাভার পরিবহনের একটি বাস জব্দ করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- বাসের চালক মো. আলতাফ (২৫), চালকের সহযোগী মো. সাগর (২৪) এবং মো. রাব্বি (২১)।

ওসি জানান, বুধবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর একটি কলেজের ছাত্রী (২৬) ঢাকার রেডিওকলোনি থেকে আশুলিয়া যাওয়ার উদ্দেশে সাভার পরিবহনের একটি বাসে ওঠেন। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ঢাকাগামী পথে করটিয়া আন্ডারপাস এলাকায় বাসটি দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয় পুলিশের। এ সময় চালককে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে বাসটি তল্লাশি করে ওই মেয়েকে পাওয়া যায়।

পরে মেয়েটির অভিযোগের ভিত্তিতে বাসচালক ও তার দুই সহকারীকে আটক করা হয় বলে জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হলেন এ আর হাফিজ উল্লাহ

চলন্ত বাসে কলেজ ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, চালকসহ আটক ৩

আপডেট সময় ০৮:২৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬