ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এই প্রথম করোনার উৎস নিয়ে মুখ খুলল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

প্রাণঘাতী করোনা ভাইরাস শুরুর পর থেকেই বিশ্বজুড়ে খবরের শিরোনামে চীনের উহান মার্কেট। সেখানকার একটি প্রাণীবাজার থেকেই করোনা সংক্রমণ শুরু হয়েছে বলে দাবি করেছেন গবেষকরা। এতদিন পর এ বিষয়ে প্রথমবার মুখ খুললো বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। শুক্রবার (৮ মে) তারা জানিয়েছে, করোনা সংক্রমণে উহান মার্কেটের ভূমিকা রয়েছে। তবে সেটি কী তা এখনও পুরোপুরি নিশ্চিত নয়।

গতবছর নভেম্বরে শুরু হয়েছিল করোনা সংক্রমণ। জানুয়ারি মাসে জীবজন্তুর মাংসের জন্য খ্যাত ওই বাজার সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার নির্দেশ দেয় বেইজিং। শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার খাদ্য নিরাপত্তা বিশেষজ্ঞ ডাক্তার পিটার বেন এমবারেক বলেন, ‘সংক্রমণ ছড়ানোর ক্ষেত্রে উহানের বাজারের ভূমিকা অনস্বীকার্য। কিন্তু প্রকৃতপক্ষে কী হয়েছিল তা এখনও আমরা পরিষ্কার করে জানি না। হতে পারে সংক্রমণ কয়েকগুণ ছড়ানোর উপকরণ ওই বাজারে মজুত ছিল আবার এও হতে পারে এটা শুধুই কাকতালীয়।’

যুক্তরাষ্ট্রের অভিযোগ, চীন ল্যাবরেটরিতে নভেল করোনা ভাইরাস তৈরি করেছে এবং তা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে উহান মার্কেটে ছড়িয়ে পড়েছে। তবে এ বিষয়ে এতদিন কিছু বলেনি ডব্লিউএইচও। বরং তাদের চীন-ঘেঁষা অবস্থানের কারণে ক্ষুব্ধ হয়ে অনুদান বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে সংস্থাটির ওপর ক্রমাগত চাপ বাড়ছিল। এর মধ্যেই জেনেভায় এক ব্রিফিংয়ে করোনার উৎস নিয়ে প্রথমবার মুখ খুললেন বেন এমবারেক। তিনি জানান, ২০১২ সালে সৌদি আরব ও মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া মার্স (মিডল ইস্ট রেসপিরেটরি সিন্ড্রোম) ভাইরাসের উৎস হিসেবে উটকে শনাক্ত করতে গবেষকদের এক বছর লেগে গিয়েছিল। সে হিসাবে নভেল করোনা ভাইরাসের উৎস শনাক্তে এখনও খুব বেশি দেরি হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এই প্রথম করোনার উৎস নিয়ে মুখ খুলল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আপডেট সময় ০১:১০:৪৯ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২০