ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনায় আক্রান্ত যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের প্রেসসচিব

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

এবার যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের প্রেস সচিব কেটি মিলার করোনায় আক্রান্ত হয়েছেন। এই নিয়ে হোয়াইট হাউজে গত দুইদিনে দু’কর্মকর্তার করোনা পজেটিভ শনাক্ত হলো।

শুক্রবার (৮ মে) হোয়াইট হাউজের এক কর্মকর্তা যুক্তরাষ্ট্রভিত্তিক টেলিভিশন সংবাদমাধ্যম কেবল নিউজ নেটওয়ার্ককে (সিএনএন) এ তথ্য নিশ্চিত করেন।

ওই কর্মকর্তা বলেন, কেটি মিলারের সংস্পর্শে আসা ছয়জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। এদের মধ্যে দু’জন মাইক পেন্সের সঙ্গে বিমানে ভ্রমণে যাচ্ছিলেন। কিন্তু বিমান ত্যাগ করার আগেই তাদের নামিয়ে আনা হয়েছে।

কেটি মিলার ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা স্টিফেন মিলারের স্ত্রী। তিনি হোয়াইট হাউসের ওভার অফিসে কর্মরত। তাই এ সংক্রমণ হোয়াইট হাউজের অন্য কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এর আগে বৃহস্পতিবার (৭ মে) হোয়াইট হাউজে কর্মরত নৌ-সেনার সাবেক একজন কর্মকর্তার করোনা শনাক্ত হয়। ওই কর্মকর্তা ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত কর্মচারী। তিনি হোয়াইট হাউজের ওয়েস্ট উইংয়ে প্রেসিডেন্টের খাবার পরিবেশনের দায়িত্বে কর্মরত ছিলেন।

এদিকে ওয়ার্ল্ড ও মিটারের সর্বশেষ তথ্যানুযায়ী দেশটিতে এই পর্যন্ত করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছে ১৩ লাখ ২১ হাজার একশ ২২ জন। এছাড়া এই পর্যন্ত মারা গেছে ৭৮ হাজার পাঁচশ ৭৭ জন। গত শুক্রবার (৮ মে) এক হাজার ছয় ৪৯ জনের মৃত্যু হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

করোনায় আক্রান্ত যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের প্রেসসচিব

আপডেট সময় ১২:৪৮:৫২ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২০