ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রবীন্দ্রজয়ন্তীতে জয়ার কণ্ঠে ‘তোমার খোলা হাওয়া’

আকাশ বিনোদন ডেস্ক: 

ডুবসাঁতার’ সিনেমায় রবীন্দ্রসংগীত ‘তোমার খোলা হাওয়া’ অভিনেত্রী জয়া আহসান নিজ কণ্ঠে তুলেছিলেন। শুক্রবার (৮ মে) রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে এই গানটি আবারও ভক্তদের শোনালেন দুই বাংলার এই জনপ্রিয় অভিনেত্রী।

জয়া আহসান নিজের ফেসবুক পেজে ‘তোমার খোলা হাওয়া’ গানটি শেয়ার করেছেন। ক্যাপশনে লেখেন, ‘ডুবসাঁতার’ সিনেমা থেকে আমার নিজ কণ্ঠে গাওয়া রবীন্দ্রসংগীত ‘তোমার খোলা হাওয়া’ আজ কবিগুরুর জন্মদিবস উপলক্ষে আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে ক্ষমা করে দেবেন।

বহুদিন পর আবারো জয়ার কণ্ঠের রবীন্দ্রসংগীত সবার মন জুড়িয়েছে। পোস্টকৃত গানটির কমেন্টের ঘরে অনেকে প্রশংসাবাক্য লিখেছেন।

ছোটবেলা থেকে রবীন্দ্রসংগীতের তালিম নিয়েছেন জয়া আহসান। তবে অভিনয়ের পাশাপাশি গান করতে খুব একটা সময় পান না এই তারকা।

‘ডুবসাঁতার’ পরিচালক নূরুল আলম আতিকের প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা। প্রতিকূলতার বিরুদ্ধে এক লড়াকু নারীর নিত্যদিনের সংগ্রামের গল্প নিয়ে সিনেমাটি নির্মিত। এর প্রধান চরিত্র রেনুর ভূমিকায় দেখা যায় জয়া আহসানকে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রবীন্দ্রজয়ন্তীতে জয়ার কণ্ঠে ‘তোমার খোলা হাওয়া’

আপডেট সময় ১১:১৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২০