ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

খাতা-পেন্সিলে ইরফানকে আঁকলেন নুসরাত

আকাশ বিনোদন ডেস্ক: 

লকডাউনে সময় পেলেই কখনও ছুটছেন রান্নাঘরে, কখনও আবার রং তুলি নিয়ে বসে পড়ছেন পশ্চিমবাংলার অভিনেত্রী ও বসিরহাটের সংসদ সদস্য নুসরাত জাহান। ইতোমধ্যে তিনি রাঙিয়ে তুলেছেন একটি ক্যানভাস। এবার নায়িকা বসলেন খাতা পেন্সিল নিয়ে। বলিউড অভিনেতা ইরফান খানের সুন্দর অবয়ব ফুটিয়ে তুললেন সাদা কাগজে।

মাত্র এক সপ্তাহ পেরিয়েছে ইরফান খান মারা গেছেন। গত সপ্তাহের বুধবার মুম্বাইয়ের কোকিলাবেনে ধিরুভাই আম্বানি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কিন্তু তার উপস্থিতি সবার মনে। ইরফানের মৃত্যুতে শোকপ্রকাশ করে বুধবারই ট্যুইট করেছিলেন নুসরাত। সেই সঙ্গে লিখেছিলেন, ‘জীবন কত অনিশ্চিত’।

এদিকে লকডাউনের কারণে ‍নুসরাত অন্যদের মতো বাড়িতেই থাকছেন। তবে কাজের খাতিরে তাকে মাঝে মাঝে বাইরে নামতেই হচ্ছে। কারণ তিনি যে সংসদ সদস্য। এই তো কয়েকদিন আগেই নায়িকা তার সংসদীয় এলাকা বসিরহাটের একটি বৃদ্ধাশ্রম ও প্রতিবন্ধীদের মাঝে নিত্যপণ্য বিতরণ করেন। পাশাপাশি সাধারণ জনগণের জন্যও ত্রাণের ব্যবস্থা করবেন বলে জানান।

তবে নুসরাত বাদে পরিবারের অন্যরা বাড়িতে স্বেচ্ছা হোম কোয়ারেন্টাইনে থাকছেন। কারণ অভিনেত্রীর বাবা শাহ জাহানের কিছু দিন আগেই করোনা পজিটিভ এসেছিল। তবে চিকিৎসা করানোর পর এখন তিনি সুস্থ, বাড়িতেও ফিরেছেন। তাই ঝুঁকি এড়াতে সবাই বাড়িতেই থাকছেন।

বৃদ্ধাশ্রম ও প্রতিবন্ধীদের খাদ্যপণ্য দেয়ার দিনে নুসরাত বলেছিলেন, তিনিও ১৪ দিন কোয়ারেন্টাইনে ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

খাতা-পেন্সিলে ইরফানকে আঁকলেন নুসরাত

আপডেট সময় ১১:০২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২০