ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন যার ডাকে এতদিন আন্দোলন করেছি সেদিন তিনিই আমাকে তাড়িয়ে দিলেন: ইসহাক সরকার আগুন নিয়ে খেলবেন না: হিজবুল্লাহকে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী জাতীয় নির্বাচনের চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর করলেন ইইউ’র প্রধান পর্যবেক্ষক মধ্যপ্রাচ্যে শান্তির জন্য রাশিয়া সাধ্যের মধ্যে সবকিছু করবে: পুতিন ফ্যামিলি কার্ড প্রকল্প ভুল সংশোধনীর মাধ্যমে জোরদার হবে: অর্থমন্ত্রী হাতুড়ি দিয়ে পিটিয়ে জামায়াত কর্মীকে হত্যা সংসদে শক্ত প্রভাবের চেষ্টায় এনসিপি, দুর্বল জামায়াত: রুমিন ফারহানা আমেরিকা অপমানিত, ইরান যুদ্ধ থেকে বের হওয়াই এখন বড় চ্যালেঞ্জ: জার্মানি ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি চায় না শিক্ষার্থীরা : হুইপ বকুল

টাইগারদের করোনা পরীক্ষার চিন্তা বিসিবির

আকাশ স্পোর্টস ডেস্ক: 

করোনাভাইরাসের সংক্রমণে পুরো বিশ্বই স্থবির। বন্ধ ক্রিকেটসহ প্রায় সব খেলা। কবে মাঠে খেলা ফিরবে, তার কোনও নিশ্চয়তা নেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অবশ্য সতর্ক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পরই ক্রিকেটারদের মাঠে ফেরাবে তারা। শুধু তা-ই নয় ক্রিকেটারদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে করোনা টেস্ট করানোর চিন্তাও করছে বাংলাদেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা।

তবে এখনই নয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে মাঠে ফেরার আগে তামিম ইকবাল-মুশফিকুর রহিমদের করোনা পরীক্ষা করা হবে। তাছাড়া কোচিং স্টাফ ও মাঠের সঙ্গে জড়িত সবার করোনা টেস্ট করানোর পরিকল্পনা বিসিবির।

বিসিবির প্রধান চিকিৎক দেবাশিষ চৌধুরী বলেন,‘বর্তমান পরিস্থিতিতে বিসিবি খেলোয়াড় ও কর্মচারীদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিচ্ছে, এজন্য পরীক্ষা করা জরুরি। তার ভাষায়, ‘আমরা অবশ্যই খেলোয়াড় ও কর্মচারীদের পরীক্ষা করতে চাই। বিশেষভাবে খেলোয়াড়দের কোভিড-১৯ টেস্ট করা উচিত। খেলোয়াড়দের লক্ষণ না থাকলেও, সরকারের কাছে আমাদের আবেদন জানাতে হবে। সুরক্ষার জন্য আমরা চাই তাদের পরীক্ষা করা হোক।’

গত ১৯ মার্চ থেকে বিসিবি সকল ক্রিকেট কার্যক্রম বন্ধ করে দেয় এবং এরপর বোর্ডের কর্মচারীদের বাসা থেকে কাজ করার সিদ্বান্ত নেয়।বর্তমানে সরকারী ল্যাবে কোভিড-১৯ পরীক্ষা হচ্ছে এবং তাদের নিজস্ব প্রোটোকল রয়েছে। দেবাশিষ বলেন, ‘যদি কারও লক্ষণ না থাকে, তাদের পরীক্ষা করতে হবে না। আমরা আশা করছি, বেসরকারিভাবে কোভিড-১৯ পরীক্ষার অনুমতি দিবে সরকার। তখন আমাদের খেলোয়াড় বা বিসিবি কর্মচারীদের পরীক্ষা করতে হবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন

টাইগারদের করোনা পরীক্ষার চিন্তা বিসিবির

আপডেট সময় ০৬:০৫:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২০