ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বক্সে লুকিয়েও রক্ষা পেল না ধর্ষক

আকাশ জাতীয় ডেস্ক:

ঝড় ও বৃষ্টির সময়ে এক নারীর ঘরে ঢুকে তাঁকে ধর্ষণ করেন হাসান আলী (২৭) নামের এক ব্যক্তি। ধর্ষণের পর ঘটনাটি জানাজানি হলে তিনি এক আত্মীয়ের বাড়িতে গিয়ে বড় বক্সের ভেতর লুকান। তবে তাতেও শেষরক্ষা হয়নি। বক্সের ভেতর থেকেই তাঁকে ধরে এনেছে পুলিশ। এ নিয়ে থানায় তাঁর নামে মামলা হয়েছে। ঘটনাটি ঘটেছে রাজশাহীর তানোরে। অভিযুক্ত ব্যক্তির বাড়ি উপজেলার নড়িয়াল গ্রামে। অভিযোগ রয়েছে, এর আগেও কয়েকজন নারীকে ধর্ষণ করেছেন হাসান। জানা যায়, হাসান আলী দীর্ঘদিন ধরেই ওই নারীকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন। গত মঙ্গলবার দুপুরে প্রচণ্ড ঝড় ও বৃষ্টির সময় বাড়িতে একাই ছিলেন ওই গৃহবধূ। এ সুযোগে বাড়িতে ঢুকে তাঁকে ধর্ষণ করেন হাসান। ধর্ষণের পর হাসান পালিয়ে যান।

পাকুন্দিয়ায় শিশু ধর্ষণ : এদিকে পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি জানান, পাকুন্দিয়ায় ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণ করা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় উপজেলার পাটুয়াভাঙা ইউনিয়নের আউলিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ওই দিন রাতেই অভিযুক্ত ধর্ষক সাইফুল ইসলামকে (১৪) আটক করে পুলিশ। সে একই গ্রামের আবুল কালামের ছেলে। ধর্ষণের শিকার ওই শিশু বর্তমানে কিশোরগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বক্সে লুকিয়েও রক্ষা পেল না ধর্ষক

আপডেট সময় ০৯:১১:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২০