ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এসব শর্ত পূরণ করতে পারলেই লকডাউন তোলা যাবে

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

করোনা মহামারিতে থেমে আছে সারা বিশ্ব। বন্ধ অর্থনীতির চাকা। দরিদ্র, অসহায়, আর মধ্যবিত্তের নাভিশ্বাস উঠেছে। বাধ্য হয়ে কোনো কোনো দেশ লকডাউন শিথিল করছে অথবা পুরোপুরি তুলে নিতে শুরু করেছে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এর ফলে পরিস্থিতি আরো ভয়ানক আকার ধারণ করবে। সংক্রমণ ছড়াবে দ্রুতগতিতে। এ অবস্থায় লকডাউন তুলে নেয়ার আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ৬টি পরামর্শ দিয়েছে। বলেছে, এসব শর্ত পূরণ করতে পারলেই লকডাউন তুলে নেয়া যেতে পারে।

ক. লকডাউন তোলার আগে নজরদারি জোরদার করতে হবে। রোগীর সংখ্যা কমে আসতে হবে। নিয়ন্ত্রণে আসতে হবে সংক্রমণ।

খ. প্রতিজন রোগীকে চিহ্নিত করা, আলাদা করা, পরীক্ষা ও চিকিৎসা করার সক্ষমতা থাকতে হবে স্বাস্থ্য বিভাগের। এ ছাড়া রোগীর সংস্পর্শে যারা যাবেন তাদেরকেও শনাক্ত করার সক্ষমতা থাকতে হবে।

গ. যেসব স্থানে স্বাস্থ্যসেবা দেয়া হচ্ছে সেখানে এবং নাসিং হোমগুলোর মতো বিশেষ ব্যবস্থাগুলোয় সংক্রমণ ছড়ানোর ঝুঁকি কমে আসতে হবে।

ঘ. কর্মস্থল, শিক্ষাপ্রতিষ্ঠান এবং অন্য যেসব জায়গায় মানুষকে যাতায়াত করতে হয়, সেসব স্থানে প্রতিরোধমূলক পদক্ষেপ নিশ্চিত করতে হবে।

ঙ. বিদেশফেরত ব্যক্তিদের মাধ্যমে সংক্রমণ ছড়ানোর ঝুঁকি মোকাবিলার প্রস্তুতি থাকতে হবে।

চ. ‘নতুন স্বাভাবিকতায়’ সমাজের সবাইকে সজাগ ও সংশ্লিষ্ট করতে হবে এবং এর সঙ্গে খাপ খাইয়ে নিতে তাদের ক্ষমতায়ন করতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এসব শর্ত পূরণ করতে পারলেই লকডাউন তোলা যাবে

আপডেট সময় ১২:৪৪:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২০