ঢাকা ০১:২৫ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে দুপক্ষের সংঘর্ষ, গুলিতে স্কুল শিক্ষার্থী নিহত, ৩ জন গুলিবিদ্ধ ‘ইসলামী আন্দোলনের প্রার্থীরা সংসদে গেলে স্বর্ণের দেশে পরিণত হবে’: রেজাউল করিম শেখ হাসিনা চাচ্ছে না বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হোক : মেজর হাফিজ ৫৪ বছরে ক্ষমতায় যারা ছিল, তাদের শ্বশুরবাড়ির সম্পদ হু হু করে বেড়েছে:শফিকুর রহমান ৫ দশমিক ৯ মাত্রায় ফের ভূমিকম্পে কাঁপল দেশ স্বাধীনতার বিপক্ষে অবস্থানকারী দলের ইতিহাস বিকৃতিতে জাতি স্তব্ধ: মাহদী আমিন সাপ আর ভারতীয়র দেখা একসঙ্গে পেলে, আগে ভারতীয়কে মারা উচিত: এপস্টেইন নথি ‘আগামীতে এমনও শুনতে হবে জামায়াত দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল’:সালাহউদ্দিন দায়িত্ব শেষে আমি নাগরিক সমাজের কাজে ফিরে যাবো : শিক্ষা উপদেষ্টা আমেরিকার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভিয়েতনাম, গোপন নথি ফাঁস

সর্বোচ্চ আক্রান্তের দিনেই লকডাউন তোলার ঘোষণা ইমরান খানের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

করোনাভাইরাস ঠেকাতে আরোপ করা লকডাউন শনিবার থেকেই উঠিয়ে নিতে শুরু করবে পাকিস্তান।

বৃহস্পতিবার দেশটিতে মহামারীতে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা ঘোষণার কয়েক ঘণ্টা পর প্রধানমন্ত্রী ইমরান খান এমন তথ্য দিয়েছেন।

মার্চের পরে পাকিস্তানে খুবই দুর্বলভাবে লকডাউন কার্যকর করা হয়েছে। এখন পর্যন্ত সেখানে ২৪ হাজার ৭৩ জনের করোনায় আক্রান্তের খবর পাওয়া গেছে। তাদের মধ্যে মারা গেছেন ৫৬৪ জন।

বৃহস্পতিবার কর্তৃপক্ষ বলছে, গত ২৪ ঘণ্টায় দক্ষিণ এশিয়ার দেশটিতে এক হাজার ৫২৩ জনের সংক্রমণ ঘটেছে। মৃত্যু হয়েছে ৩৮ জনের।

টেলিভিশনে দেয়া ভাষণে ইমরান খান বলেন, আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে এখনই লকডাউন উঠিয়ে নিতে যাচ্ছি। আমরা জানি, এমন এক সময় আমরা এই সিদ্ধান্ত নিতে যাচ্ছি, যখন আক্রান্তের সংখ্যা বাড়ছে। এটা তেমন কিছু না, যা আমরা প্রত্যাশা করছি।

কিন্তু লকডাউনের ভেতর দরিদ্র পাকিস্তানিরা আর টিকে থাকতে পারছেন না। ইমরান খান বলেন, আমরা লকডাউন শুরু করার পর আশঙ্কা করেছিলাম যে দিন আনে দিন খাওয়া লোকজনের কী হবে। কারণ তাদের উপার্জনের উপরেই তাদের শিশুদের খাবার-দাবার নির্ভর করছে।

তিনি বলেন, পর্যায়ক্রমে লকডাউন উঠিয়ে নেয়া হবে। কাজেই লোকজন সতর্কতা অবলম্বন না করলে রোগটি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

সরকার শুরু থেকে যেভাবে করোনা মোকাবেলা করছে, বিজ্ঞানী ও চিকিৎসকরা তার সমালোচনা করে আসছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নরসিংদীতে দুপক্ষের সংঘর্ষ, গুলিতে স্কুল শিক্ষার্থী নিহত, ৩ জন গুলিবিদ্ধ

সর্বোচ্চ আক্রান্তের দিনেই লকডাউন তোলার ঘোষণা ইমরান খানের

আপডেট সময় ১১:০৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২০