ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে লক্ষ্য করে গুলি সংস্কার নিয়ে বিএনপির প্রতারণা জনগণের সঙ্গে: বিরোধীদলীয় নেতা এসডিজি অর্জনে নারী নেতৃত্ব অপরিহার্য : পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত্রিযাপন না করার পরামর্শ কর্নেল অলির সংসদে ব্যাংক ডাকাতদের ‘ডিম থেরাপি’ দেওয়ার দাবি রেহানা আক্তার রানুর স্বাস্থ্যখাতে দ্বিতীয় সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে: সমাজকল্যাণ মন্ত্রী রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী দুর্যোগ মোকাবিলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব ছাড়ার ঘোষণা জাবের-জুমার

ফের ঋণ অনুমোদনে এডিবিকে অর্থমন্ত্রীর ধন্যবাদ

আকাশ জাতীয় ডেস্ক:

করোনাভাইরাস মোকাবিলায় সরকারের সক্ষমতা বাড়াতে বাংলাদেশকে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) আরও ৫০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণের অনুমোদন দিয়েছে। বৃহস্পতিবার এই ঋণ অনুমোদন করা হয়েছে বলে ঢাকায় এডিবি’র কার্যালয় অর্থমন্ত্রনালয়কে নিশ্চিত করেছে। এডিবি’র প্রেসিডেন্টের সাথে ফোন আলাপের পরে খুব অল্প সময়ের মধ্যে এই ঋণ অনুমোদন করায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, এফসিএ, এমপি বাংলাদেশ সরকারের পক্ষে এডিবি’র প্রেসিডেন্ট মাসাতাসুগু আসাকাওয়াকে তাৎক্ষণিভাবে ধন্যবাদ জানিয়েছেন।

অর্থমন্ত্রী বলেন, এডিবি বাংলাদেশের উন্নয়নের মাইলফলক অর্জনে ধারাবাহিক ক্রমবর্ধমান সহায়তা প্রদান করে আসছে। এই সংকটময় পরিস্থিতির মুখোমুখি হওয়ার জন্য আমরা এডিবিকে অবিরাম সমর্থন ও সহায়তার জন্য অনুরোধ করেছিলাম। এই ক্রান্তিকালিন সময়ে এডিবির তৎক্ষণিক সহায়তাটি বাংলাদেশের জন্য অত্যন্ত জরুরি ছিল এবং তাদের এই ৫০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ বাংলাদেশের অর্থনীতি ও সমাজের উপর করোনার বিরূপ প্রভাব মোকাবিলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।

প্রসঙ্গত, গত ২০ এপ্রিল অর্থমন্ত্রী এশীয় উন্নয়ন ব্যাংকের প্রেসিডেন্ট মাসাতাসুগু আসাকাওয়ার সঙ্গে করোনা পরিস্থিতি এবং সহযোগিতা নিয়ে ফোনে আলোচনা করেন এবং বাংলাদেশকে বৃহত্তর সহযোগিতার অনুরোধ করেন। গত ৩০ এপ্রিল এডিবি বাংলাদেশে ১০০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন করে। নতুন করে এই ৫০০ মিলিয়ন ডলারের অনুমোদনের পর এখন মোট ৬০২ মিলিয়ন ডলারেরও বেশি ঋণ অনুমোদন করল সংস্থাটি।

এই মহামারি কাটিয়ে উঠতে বাংলাদেশের সামাজিক এবং অর্থনৈতিক নিরাপত্তা পুনরুদ্ধারে এডিবি শুরু থেকেই বাংলাদেশের পাশে থেকে সহযোগিতা করছে এবং এই ঋণের ফলে দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা আরও বাড়াবে বলে এডিবি’র প্রেসিডেন্ট মাসাতাসুগু আসাকাওয়া আশা ব্যক্ত করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে লক্ষ্য করে গুলি

ফের ঋণ অনুমোদনে এডিবিকে অর্থমন্ত্রীর ধন্যবাদ

আপডেট সময় ০৭:৩৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২০