ঢাকা ১১:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

যুক্তরাষ্ট্রে চীনা করোনাভাইরাস গবেষককে হত্যা!

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

চীনের করোনাভাইরাস গবেষক বিং লিউয়ের লাশ পাওয়া গেছে যুক্তরাষ্ট্রের পেনসেলভ্যানিয়া অঙ্গরাজ্যের পিটসবার্গে। পুলিশ বলছে এটা আত্মহত্যা। তবে তার দেহে গুলির চিহ্ন রয়েছে।

চীনা সমর্থকের সতীর্থরা বলছেন এই গবেষক করোনাভাইরাস নিয়ে তাৎপর্যপূর্ণ কিছু পেয়েছিলেন। চীনে সামাজিক যোগাযোগ মাধ্যম ও টুইটারে এই মৃত্যু নিয়ে নানা ষড়যন্ত্র তত্ত্বের কথা বলা হচ্ছে। খবর বিবিসি ও এনডিটিভির।

বিবিসির বুধবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে পিটসবার্গ বিশ্ববিদ্যালয়ের ৩৭ বছর বয়সী অধ্যাপক লিউকে শনিবার পিটসবার্গের রস টাউনশিপে তার বাড়ির ভেতরে মৃত অবস্থায় পাওয়া গেছে। তার মাথা, গলা, ঘাড় ও হাত-পায়ে গুলির চিহ্ন পাওয়া গেছে।

তদন্তকারী কর্মকর্তারা এরপর একটি গাড়ির মধ্যে ৪৬ বছরের এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছেন। তদন্তকারীরা মনে করছেন, ওই ব্যক্তিই লিউকে হত্যা করেছে। এবং তারপর সে গাড়িতে ফিরে এসে আত্মহত্যা করেছে।

তদন্তকারী কর্মকর্তা ব্রায়ান কোহলেপের বরাত দিয়ে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশের বিশ্বাস ওই দু’জন ব্যক্তি একে অপরের পরিচিত। তবে লিউ চিনা বলেই তাকে হত্যা করা হয়েছে, এমন কোনো ইঙ্গিত মেলেনি।

পিটসবার্গ বিশ্ববিদ্যালয়ের পক্ষে ‌লিউয়ের মর্মান্তিক মৃত্যুতে শোকপ্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সহকর্মীরা জানিয়েছেন, লিউ ছিলেন একজন অত্যন্ত প্রতিভাবান ও কঠোর পরিশ্রমী গবেষক।

তিনি করোনাভাইরাসের সংক্রমণের সঙ্গে যুক্ত কোষীয় প্রক্রিয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ আবিষ্কারের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রে চীনা করোনাভাইরাস গবেষককে হত্যা!

আপডেট সময় ০৪:৫০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২০