ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে লক্ষ্য করে গুলি সংস্কার নিয়ে বিএনপির প্রতারণা জনগণের সঙ্গে: বিরোধীদলীয় নেতা এসডিজি অর্জনে নারী নেতৃত্ব অপরিহার্য : পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত্রিযাপন না করার পরামর্শ কর্নেল অলির সংসদে ব্যাংক ডাকাতদের ‘ডিম থেরাপি’ দেওয়ার দাবি রেহানা আক্তার রানুর স্বাস্থ্যখাতে দ্বিতীয় সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে: সমাজকল্যাণ মন্ত্রী রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী দুর্যোগ মোকাবিলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব ছাড়ার ঘোষণা জাবের-জুমার

২০৩০ সালে রোজা রাখতে হবে ৩৬ দিন!

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

২০৩০ সালে রমজানের রোজা হবে ৩৬ দিন; সে কারণে ওই বছর রোজা হবে ৩৬টি।

সম্প্রতি এ কথা জানিয়েছেন সৌদি আরবের এক বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের জলবায়ুর অধ্যাপক ড. আবদুল্লাহ আল মুসনাদ।

তা হলে ওই বছর কি রমজান মাস ৩৬ দিনে হবে!

অবশ্যই নয়, এমনটি ভাবাও অবৈজ্ঞানিক। কারণ আরবি মাসগুলো ২৯ কিংবা ৩০ দিনে হয়ে থাকে।

অধ্যাপক ড. আবদুল্লাহ আল মুসনাদ-এর ব্যাখ্যাও দিয়েছেন।

তিনি জানিয়েছেন, হিসাবটি একদম সহজ। ২০৩০ সালে দুবার রমজান মাস পাবে মুসলমানরা। আর ঘটনার পুনরাবৃত্তি অনেক বছর পর আসে। এক টুইটে তিনি লেখেন– ১৪৫১ হিজরির পবিত্র রমজান মাস শুরু হবে ২০৩০ সালের ৫ জানুয়ারি। এ মাসটি ৩০ দিন পূর্ণ হবে। অর্থাৎ ফেব্রুয়ারির ৩ তারিখে শেষ হবে রমজান মাস।

আবার একই বছর ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে ১৪৫২ হিজরির রমজান মাস। ৩১ ডিসেম্বর পর্যন্ত মুমিন মুসলমান ৬ দিন রোজা পালন করবে। সে হিসাবে ২০৩০ সালে মুসলিম উম্মাহ ৩৬ দিন রোজা পালন করবে।

ইংরেজি একই বছরে আবার রমজান মাস চলে আসার কারণও জানিয়েছেন এ অধ্যাপক।

তিনি বলেন, চন্দ্র বছরের মাসগুলো ২৯ কিংবা ৩০ দিনে হয়। আর ইংরেজি বছরের মাসগুলো ৩০ ও ৩১ দিনে নির্ধারিত থাকে। সে কারণে প্রতি ইংরেজি বছর শেষে চন্দ্র বছর ১১ দিন কমে যায়।

আর এভাবে কমতে কমতে ২০৩০ সালে দুবার পবিত্র রমজান মাস পাওয়া যাবে।

তথ্যসূত্র: সৌদি২৪নিউজ, সৌদি হোলিক ডট কম

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে লক্ষ্য করে গুলি

২০৩০ সালে রোজা রাখতে হবে ৩৬ দিন!

আপডেট সময় ০৩:০১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২০