ঢাকা ০৬:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নির্দেশনা মেনে মসজিদে মুসল্লিদের নামাজ আদায়

আকাশ জাতীয় ডেস্ক:

করোনাভাইরাসের কারণে এক মাসের বেশি সময় পর মসজিদে জামাতে নামাজ আদায় করেছেন দেশের ধর্মপ্রাণ মানুষ। শারীরিক দূরত্ব মেনে শর্তসাপেক্ষে মসজিদগুলোতে জোহরের নামাজ জামাতের সহিত আদায় করেন তারা। ধর্ম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখিত নির্দেশনা মেনেই জোহরের নামাজ আদায় করেন মুসল্লিরা।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বায়তুল মোকাররমসহ বিভিন্ন মসজিদে মুসল্লিদের নামাজ আদায় করতে দেখা যায়। এসময় মসজিদের প্রবেশ ও ওজু করার ক্ষেত্রে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মেনে সংক্রমণ প্রতিরোধে সাবান ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে দেখা গেছে। পাশাপাশি নামাজ পড়ার সময়ও নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে নামাজ পড়েন তারা।

মুসল্লিরা জানান, সংক্রমণ প্রতিরোধে কেবল মাত্র ফরজ নামাজ মসজিদে আদায় করবেন তারা। অন্যদিকে মসজিদ কমিটির সদস্যদের দাবি, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য ও ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জীবাণুনাশক স্প্রে করার পাশাপাশি সব ধরনের ব্যবস্থা নিয়েছেন তারা।

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে গত ৪ এপ্রিল ধর্মমন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে মসজিদে দশজনের অধিক ব্যক্তির অংশ গ্রহণে জামাত আদায়ে নিষেধাজ্ঞা জারি করে। এরপর ২৩ এপ্রিল আরেক বিজ্ঞপ্তির মাধ্যমে মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ, জুমা এবং রমজান মাসের তারাবির জামাত সীমিত আকারে আদায়ের জন্য নির্দেশনা দেয়া হয়।

গতকাল বুধবার আরেক আদেশের মাধ্যমে সে নিষেধাজ্ঞা তুলে নিলে মুসল্লিরা আজ জোহর থেকে জামাতে নামাজ আদায় শুরু করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নির্দেশনা মেনে মসজিদে মুসল্লিদের নামাজ আদায়

আপডেট সময় ০৩:২১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২০