ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

রাগের বশে সাপকে কামড়ে টুকরো টুকরো করলেন মদ্যপ যুবক!

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

কত অদ্ভুত কাণ্ড ঘটে এই দুনিয়ায়। স্বাভাবিক সময়ে বিভিন্ন ঘটনা বিস্মিত করে আমাদের। কিন্তু লকডাউনের মধ্যে যে দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল, তা রীতিমতো চমকে দেওয়ার মতো। মদ্যপ অবস্থায় সাপের গায়ে কামড় বসালেন এক যুবক। এতেই যদি অবাক হয়ে থাকেন তবে কামড় বসানোর কারণ শুনলে অবিশ্বাস্য মনে হবে।

মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় হঠাৎ একটা সাপ চলে আসে মদ্যপের বাইকের সামনে। আর তাতেই মেজাজ হারান তিনি। রেগে গিয়ে সাপকে বলেন, “আমার রাস্তা আটকাস? তোর এত সাহস!” এরপরই সেই সাপকে উচিত শিক্ষা দিতে রাস্তা থেকে তুলে সোজা কামড় বসান। দাঁত দিয়ে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে সাপটিকে।

এমন নৃশংস দৃশ্যের ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ভারতের কর্ণাটকের কোলারের মদ্যপ যুবকের কাণ্ডকারখানা দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের। জানা গেছে, ওই যুবকের নাম কুমার। মদ কিনে বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। তখনই তার বাইকের সামনে চলে আসে সাপটি।

এরপর সাপটিকে ঘাড়ে তুলে নিয়ে খানিক দূর পর্যন্ত বাইক চালিয়ে এগিয়ে যান তিনি। তারপর বাইক দাঁড় করিয়ে সাপটিকে দাঁত দিয়ে কেটে টুকরো টুকরো করেন। আশপাশের লোকজন যে দৃশ্য দেখে রীতিমতো স্তম্ভিত। তাদের মধ্যেই কেউ কেউ গোটা ঘটনা ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। ঘটনাস্থলে পুলিশ পৌঁছনোর আগে মৃত্যু হয় সাপটির।

সাপটি বিষাক্ত কি না, তাও ভেবে দেখার মতো অবস্থায় ছিলেন না কুমার। বরং বলেন, এই সাপটা এর আগেও আমায় বিরক্ত করেছে। এদিন সকালে গাড়ির নিচে চলে আসায় ভীষণ রাগ হয়ে গিয়েছিল। জানলে অবাক হবেন, ওই ঘটনার পর চিকিৎসকের কাছেও যাননি কুমার। আত্মবিশ্বাসের সঙ্গেই বলছেন, কিচ্ছু হবে না তার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

রাগের বশে সাপকে কামড়ে টুকরো টুকরো করলেন মদ্যপ যুবক!

আপডেট সময় ১১:১১:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২০