ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে লক্ষ্য করে গুলি সংস্কার নিয়ে বিএনপির প্রতারণা জনগণের সঙ্গে: বিরোধীদলীয় নেতা এসডিজি অর্জনে নারী নেতৃত্ব অপরিহার্য : পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত্রিযাপন না করার পরামর্শ কর্নেল অলির সংসদে ব্যাংক ডাকাতদের ‘ডিম থেরাপি’ দেওয়ার দাবি রেহানা আক্তার রানুর স্বাস্থ্যখাতে দ্বিতীয় সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে: সমাজকল্যাণ মন্ত্রী রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী দুর্যোগ মোকাবিলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব ছাড়ার ঘোষণা জাবের-জুমার

শিগগিরই ভারতের সঙ্গে বানিজ্য কার্যক্রম শুরু হবে: বাণিজ্যমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

শিগগিরই ভারতের সঙ্গে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেছেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের যে স্টক আছে তাতে আগামী চার মাসে কোনো সংকট হবে না। এছাড়া বেনাপোল রেল রুট, হিলি, দর্শনা ও বিরল সীমান্ত দিয়ে ভারতের সঙ্গে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হবে শিগগিরই। এজন্য আলোচনা চলছে। আজ বৃহস্পতিবার (০৭ মে) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দেশের চলমান পরিস্থিতিতে ব্যবসা-বাণিজ্য বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বাণিজ্য মন্ত্রী বলেন, শিশুখাদ্য আমদানিতে স্বল্প সুদে জামানতের ব্যবস্থা করা হয়েছে। সব ধরণের নিত্যপণ্য আমদানি আরো সহজ করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধেই সিটি গ্রুপ ও মেঘনা গ্রুপ তাদের পণ্যের দাম কমিয়েছে, এই প্রতিষ্ঠানগুলোকে ধন্যবাদ জানিয়েছে সরকার।

এসময় তিনি শপিংমল খোলার বিষয়ে বলেন, সংক্রমণ ঠেকাতে অঞ্চলভিত্তিক শপিংমলে কেনাকাটার নির্দেশনা জারির চিন্তা করছে সরকার। তবে দোকান মালিক সমিতির সভাপতির চিঠি পেয়েই দোকানপাট খোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে, কেউ খুলবে নাকি বন্ধ রাখবে তা তাদের নিজস্ব ব্যাপার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে লক্ষ্য করে গুলি

শিগগিরই ভারতের সঙ্গে বানিজ্য কার্যক্রম শুরু হবে: বাণিজ্যমন্ত্রী

আপডেট সময় ১২:৩৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২০