ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প জাতীয় সংসদে এক অধিবেশনে এত বেশি বিল পাসের নজির নেই: চিফ হুইপ বিএনপি ‘আত্মঘাতী’ রাজনীতি করছে: মামুনুল হক জুলাই সনদ সরকার ও বিরোধী দলকে মুখোমুখি পর্যায়ে নিয়ে যাচ্ছে :পার্থ সনদ বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ার শহীদ পরিবার ও জুলাইযোদ্ধার শান্তি আলোচনা ভেস্তে গেলে ‘প্রত্যেক দেশই ক্ষতিগ্রস্ত’ হবে: শামা ওবায়েদ ইরানকে ‘উপযুক্ত সময়ে’ ধ্বংসের হুমকি ট্রাম্পের বিএনপি নেতাকর্মীদের প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে ‘অ্যালেক্স ইমন’ নিহত তুরস্কের কাছে ‘সবচেয়ে সুন্দরী নারী’ চেয়ে উগান্ডার সেনাপ্রধানের হুঁশিয়ারি!

ঈদে সড়ক বিভাগের কর্মকর্তা কর্মচারীর ছুটি বাতিল: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

ঈদের আগে দেশে দুর্যোগপূর্ণ পরিবেশের কারণে মহাসড়কের অনেক স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সড়ক বিভাগের সব কর্মকর্তা-কর্মচারীর ঈদের ছুটি বাতিল করা হয়েছে। শুক্রবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পরিস্থিতি পরিদর্শন করতে গিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন।

মন্ত্রী বলেন, অনেক স্থানে সড়ক বিলীন হয়ে গেছে। ইতিমধ্যে বন্যার পানি কমতে শুরু করেছে। বন্যার পানি কমে গেলে দ্রুত সড়ক মেরামত করার জন্য প্রকৌশলীরা ঠিকাদারদের সঙ্গে নিয়ে কাজ শুরু করেছে। এবার আমাদের কড়া নজরদারি রয়েছে, কোনো অবস্থাতেই রাস্তা যেন যান চলাচলে অনুপযোগী না হয়। সে জন্য সড়ক বিভাগের সব কর্মকর্তা-কর্মচারীর ঈদের ছুটি বাতিল করা হয়েছে।

এ সময় মন্ত্রীর সঙ্গে ঢাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, হাইওয়ের ডিআইজি আতিকুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, গাজীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ডিএকেএন নাহিন রেজা।

মন্ত্রী বলেন, ‘বৃষ্টিপাতের অজুহাত দেখিয়ে ঘরমুখো মানুষের যাত্রা বিঘ্নিত হবে, এটা আমি বলতে চাই না। যেকোনো অবস্থায় আমরা সড়ক ব্যবহার উপযোগী ও সচল রাখব। এ জন্য পুলিশ, পরিবহন মালিক ও শ্রমিক সবার সাথে কথা হয়েছে। আমার মনে হয় এবারের ঈদেও মানুষের ঈদ যাত্রা স্বস্তিদায়ক হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প

ঈদে সড়ক বিভাগের কর্মকর্তা কর্মচারীর ছুটি বাতিল: কাদের

আপডেট সময় ০৩:১৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০১৭