ঢাকা ১২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

স্থগিত আইপিএল, আরেকটি দল কিনছেন শাহরুখ!

আকাশ স্পোর্টস ডেস্ক:

করোনায় স্থবির গোটা বিশ্ব। ব্যতিক্রম নয় ভারতও। সর্বগ্রাসী ভাইরাসের প্রকোপ এড়াতে দেশটিতে চলছে লকডাউন। সেই ধাক্কায় অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেছে আইপিএল। এ সংকটময় পরিস্থিতিতে ক্রিকেটে নতুন দল কিনছেন শাহরুখ খান।

শোবিজ জগতে অবিসংবাদিত বাদশাহ শাহরুখ। সুনিপুণ অভিনয়ে দর্শকশ্রোতাদের বিমোহিত করেন তিনি। একটু অন্যভাবে হলেও ক্রিকেটেও সফল বলিউড কিং। আইপিএলের অন্যতম ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) মালিক তিনি।

ক্রিকেটে একটি নয়, দুটি দল কিনেছেন শাহরুখ। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) শীর্ষ দল ত্রিনবাগো নাইট রাইডার্সের কর্ণধার তিনি। এবার আরেকটি দল কিনতে চাচ্ছেন ‘বীরজারা’খ্যাত অভিনেতা। এ বিষয়ে তিনি ভীষণ আগ্রহী।

ইংল্যান্ডের একটি ক্রিকেট দল কিনতে জোর প্রচেষ্টা চালাচ্ছেন শাহরুখ। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) নতুন টুর্নামেন্ট দ্য হান্ড্রেডে এক দলে বিনিয়োগ করতে চান তিনি।

চলতি বছরের জুলাই থেকে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ইংলিশ লিগটি শুরু হওয়ার কথা ছিল৷ তবে সর্বনাশা করোনাভাইরাসের প্রাদুর্ভাবে অনির্দিষ্টকালের জন্য সেটি পিছিয়ে গেছে।

২০২০ সালে প্রথমবার হওয়ার কথা ছিল দ্য হান্ড্রেড। তবে লিগের পর্দা ওঠার আগেই করোনা ধাক্কায় সমস্যা তৈরি হয়েছে। এ টুর্নামেন্টে আট দল অংশ নেবে। দলগুলো চারটি করে হোম ও অ্যাওয়ে ম্যাচ খেলবে৷ গ্রুপপর্বের পর প্লে অফ নির্ধারিত হবে৷

উল্লেখ্য, নতুন নিয়মে দ্য হান্ড্রেড টুর্নামেন্ট হবে। প্রতি ম্যাচে ১০০ বল করে খেলা হবে৷ ১০ বলের পর ক্রিকেটাররা নিজেদের প্রান্ত বদলাবেন৷

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দৃশ্যম থ্রি: ১৪০ কোটি বাজেটের সিনেমা আয় করল ৫৬৯

স্থগিত আইপিএল, আরেকটি দল কিনছেন শাহরুখ!

আপডেট সময় ০৮:৩৯:২৪ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২০