ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনার প্রথম ভ্যাকসিন তৈরির দাবি ইতালির

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

মানুষের ওপর প্রয়োগ করার জন্য করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরি করে ফেলেছেন বলে দাবি করেছেন ইতালির একদল বিজ্ঞানী। মঙ্গলবার সায়েন্স টাইমস ম্যাগাজিনে এই প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, রোমের পালানজানি হাসপাতালে সংক্রমণ বিশেষজ্ঞরা এই ভ্যাকসিন পরীক্ষা করেছেন। ইতালীয় এই ভ্যাকসিনের অ্যান্টিবডি ইঁদুরের শরীরে প্রয়োগ করে সফলতা মিলেছে।মানুষের শরীরেও এই প্রতিষেধক কাজ করবে বলে দাবি তাদের।

ইতালীয় ফার্মাসিউটিক্যাল সংস্থা টাকিসের সিইও লুইগি আরিসিচিও জানিয়েছেন, মানুষের শরীরে কার্যকর হবে ভ্যাকসিন তার সংকেত মিলেছে পালানজানি হাসপাতালেই। এটিই বিশ্বের প্রথম ক্যান্ডিডেট ভ্যাকসিন (যে ভ্যাকসিন সরকারি ছাড়পত্রের জন্য অপেক্ষায়) যা মানুষের শরীর থেকে করোনা দূর করতে সক্ষম। ভ্যাকসিনটি এই গ্রীষ্মের পরেই ব্যবহার করার ছাড়পত্র পাওয়া যাবে বলেও আশাবাদী তারা।

লুইগি আরিসিচিও আরও জানিয়েছেন, এই মুহূর্তে তাদের গবেষণা প্রায় শেষ পর্যায়ে রয়েছে। তাদের প্রযুক্তিগত দিকে সাহায্য করছে মার্কিন সংস্থা লিনেরেক্স।.

এই মুহূর্তে গোটা বিশ্বই কোন দেশ আগে করোনা ভ্যাকসিন তৈরি করতে পারে, সেই দিকে চেয়ে রয়েছে। তবে কোনো প্রতিযোগিতায় যেতে রাজি নন লুইগি। তার কথায়, ‘করোনার সঙ্গে লড়ছে সবাই। আমরা কোনো প্রতিযোগিতায় নেই। বরং সবার সহায়তা পেলেই লড়াই সার্থক হবে।’

অপরদিকে করোনার ভ্যাকসিন রেমডেসিভির কে জরুরি ক্ষেত্রে ব্যবহারের অনুমতি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে এটির এখনো শতভাগ পরীক্ষার ফলাফল পাওয়া যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

করোনার প্রথম ভ্যাকসিন তৈরির দাবি ইতালির

আপডেট সময় ১২:৩৯:২৫ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২০