ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনায় মৃত্যুতে ইতালিকে ছাড়াল ব্রিটেন, চাপে বরিস জনসন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

ইউরোপে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যায় ইতালিকে ছাড়িয়ে গেল ব্রিটেন। মঙ্গলবারে দেশটির সরকারি হিসাব বলছে, এই বৈশ্বিক মহামারীতে দেশটিতে ৩২ হাজার মানুষের মৃত্যু হয়েছে।-খবর রয়টার্সের

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারসের হিসাবে, কোভিড-১৯ রোগে ইতালিতে এখন পর্যন্ত মারা গেছেন ২৯ হাজার ৭৯ জন।

মৃত্যুর এই বিশাল মিছিলে ব্যাপক রাজনৈতিক চাপে রয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। মহামারীর লাগাম ধরতে মার্চে লকডাউনের নির্দেশ দিতে অন্যান্য ইউরোপীয় নেতাদের চেয়ে তিনি বেশ সময় নিয়েছেন।

ব্রিটেনের জাতীয় পরিসংখ্যান দফতরের সাপ্তাহিক হিসাবে জানা গেছে, ইংল্যান্ড ও ওয়েলসে করোনায় মৃত্যুর সংখ্যায় যোগ হয়ে আরও সাত হাজার। এতে করোনায় দেশটিতে সর্বমোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩২ হাজার ৩১৩ জন।

মহামারীতে ইউরোপে সবচেয়ে বেশি আক্রান্ত দেশগুলোর একটি এখন ব্রিটেন। অথচ অন্যান্য দেশগুলোর তুলনায় সেখানে করোনা সংক্রমণ দেরিতেই ঘটেছে।

লকডাউন ঘোষণায় বিলম্বের দরুন বরিস জনসনের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী রাজনৈতিক দলগুলো।

ইতালির হাসপাতালগুলোতে করোনা রোগী উপচে পড়ার দৃশ্য দেখার পরেও বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নেয়নি ব্রিটেনের টরি সরকার।

এছাড়া ব্যাপক পরীক্ষার ক্ষেত্রেও যুক্তরাজ্য খুব ধীর গতিতে এগিয়েছে। চিকিৎসকদের প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জাম সরবরাহেও ঘাটতি ছিল সেখানে।

করোনায় ব্রিটেনে সত্যিকার মৃত্যুর সংখ্যা সরকারি এই হিসাবের চেয়েও আরও অনেক বেশি হবে বলে ধারনা বিশেষজ্ঞদের।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

করোনায় মৃত্যুতে ইতালিকে ছাড়াল ব্রিটেন, চাপে বরিস জনসন

আপডেট সময় ০৫:১৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২০