ঢাকা ০৩:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দক্ষিণ কোরিয়ায় সব মসজিদ খুলে দিলো সরকার

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

মহামারি করোনাভাইরাস প্রাদুর্ভাব মোকাবিলায় বিশ্বের বুকে এক অন্যন্য দৃষ্টান্ত স্থাপন করেছে দক্ষিণ কোরিয়া। চীনের পর সবচেয়ে খারাপ অবস্থায় পড়েছিল এ দেশটি। তবে অতি দ্রুত করোনা সংক্রমণের লাগাম টেনে ধরতে পারায় স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে দক্ষিণ কোরিয়ার জনজীবন। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় কোরিয়াতে বন্ধ থাকা সব মসজিদ খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার থেকে মসজিদ খোলার বিষয়টি নিশ্চিত করে প্রজ্ঞাপন দিয়েছে কোরীয় মুসলিম ফেডারেশনের (কেএমএফ)। তবে সরকার থেকে দেয়া কিছু শর্তে মুসল্লিরা মসজিদে নামাজ আদায়ের জন্য প্রবেশ করতে পারবেন। সেই শর্তগুলো হলো, ফেস মাস্ক, হ্যান্ডসেনিটাইজার ব্যবহার করা। ব্যক্তিগত তথ্য সংরক্ষণের জন্য তার পরিচয় এবং মোবাইল নম্বর লিপিবদ্ধ করা। প্রত্যেক মুসল্লি এক মিটার দূরত্বে নামাজে দাঁড়াতে হবে। বিষয়গুলো না মানলে জরিমানা গুনতে হবে ইমামসহ মসজিদে উপস্থিত মুসল্লিদের। কোরিয়ার সকল মসজিদে প্রশাসনের লোক থাকবে বিষয়গুলো তদারকি করার জন্য।

তবে গত দুই মাস আগে করোনাভাইরাসের ভয়াবহতার কারণে দক্ষিণ কোরীয় মুসলিম ফেডারেশন (কেএমএফ) সব মসজিদে একটি জরুরি নোটিশ জারি করে সরকার। যেখানে লোকদের সমাগম না করার জন্য অনুরোধ জানানো হয়। তখন থেকে কোরিয়ার সব মসজিদেই ধর্মীয় সকল কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কেএমএফ। বর্তমানে কোরিয়াতে বিভিন্ন শহরে বড় মসজিদের সংখ্যা ২৭টি এবং ছোট ছোট নামাজের ঘর রয়েছে প্রায় ১৮০টি।

কোবিড-১৯ এর তাণ্ডব থেকে স্বাভাবিক হতে শুরু করেছে দক্ষিণ কোরিয়া দেশজুড়ে করোনার প্রকোপ কমতে থাকায় সামাজিক দূরত্ব কিছুটা শিথিল করা হয়েছে। ফলে দেশজুড়ে লোকজন আবার স্বাভাবিক কর্মকাণ্ডে ফিরতে শুরু করেছে।

দক্ষিণ কোরিয়া রোগ নিয়ন্ত্রণ ও সুরক্ষা কেন্দ্রের (কেসিডিসি) তথ্য মতে, দক্ষিণ কোরিয়ায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৮০১ জন। এদের মধ্যে মারা গেছেন ২৫২ জন। আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৯ হাজার ২১৭ জন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দক্ষিণ কোরিয়ায় সব মসজিদ খুলে দিলো সরকার

আপডেট সময় ০১:০২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২০