ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অসুস্থ হননি, অস্ত্রোপচারও হয়নি কিমের!

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের কোনো ধরনের শারীরিক সমস্যা দেখা দেয়নি এবং তার শরীরে অস্ত্রোপচারেরও প্রয়োজন পড়েনি বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া। বেশ কয়েকদিন লোকচক্ষুর আড়ালে থাকার পর সামনে এসেছেন কিম। তারপরই এ খবর জানালো সিউল।

প্রকাশ্যে দেখা না যাওয়ায় কিমকে নিয়ে নানা তথ্য ছড়াতে থাকে। তিন সপ্তাহ পর গত শনিবার সব গুজবকে পেছনে ফেলে কিম জং উন প্রকাশ্যে একটি সার কারখানা উদ্বোধন করার পরও তার স্বাস্থ্য নিয়ে গুজব অব্যাহত রয়েছে।

বার্তা সংস্থা এপি মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট প্রাসাদ ‘ব্লু হাউস’র নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেছেন, সিউল এ ব্যাপারে নিশ্চিত হয়েছে যে, কিম জং উন সাম্প্রতিক সময়ে কোনো স্বাস্থ্যগত সমস্যায় পড়েননি। অবশ্য এ সংক্রান্ত গোয়েন্দা সূত্র সম্পর্কে বিস্তারিত জানাতে তিনি অপারগতা প্রকাশ করেন।

এ পর্যন্ত উত্তর কোরিয়ার যেকোনো খবর সম্পর্কে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা তথ্য সবচেয়ে নির্ভরশীল হিসেবে প্রমাণিত হয়েছে। সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যম যখন কিম জন উন সম্পর্কে অসংখ্য গুজব ছড়াচ্ছিল তখন দক্ষিণ কোরিয়া অবিচলভাবে সেসব প্রত্যাখ্যান করে বলে আসছিল, উত্তর কোরিয়ার শীর্ষ নেতৃত্বে কোনো ধরনের অস্বাভাবিক তৎপরতা লক্ষ্য করা যায়নি।

কিম জং উন গত মাসের মাঝামাঝি সময়ে তার পিতামহ এবং উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল-সং- এর জন্মবার্ষিকীর অনুষ্ঠানে অনুপস্থিত থাকার পর তার সম্পর্কে গুজব ডালপালা মেলতে থাকে। তার হার্টে অস্ত্রোপাচার হওয়ার পর তিনি সংকটজনক অবস্থায় রয়েছেন বলে খবর প্রচারিত হয়। এমনকি তিনি মারা গেছেন বলে জানিয়ে অনেক গণমাধ্যম তার উত্তরসূরিও খোঁজা শুরু করে দেয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অসুস্থ হননি, অস্ত্রোপচারও হয়নি কিমের!

আপডেট সময় ১২:৪৮:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২০