ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বৈরাচারের মতোই গুপ্তরা এখন নতুন জালিমে পরিণত হয়েছে : তারেক রহমান জুলাই সনদ রক্তের অক্ষরে শপথের স্বাক্ষর: আলী রীয়াজ মা-বোনদের কটু কথা নয়, সম্মান দিলেই বেহেশত পেতে পারি: মির্জা ফখরুল উত্তরবঙ্গকে আমরা কৃষিশিল্পের রাজধানীতে পরিণত করব : জামায়াত আমির জনসভায় যোগ দিতে বরিশালে তারেক রহমান ফিলিস্তিনের পক্ষে স্টিকার লাগানোয় ব্রিটিশ দম্পতিকে ভারত ছাড়ার নির্দেশ নরসিংদীতে দুপক্ষের সংঘর্ষ, গুলিতে স্কুল শিক্ষার্থী নিহত, ৩ জন গুলিবিদ্ধ লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফকে গুলি করে হত্যা ‘ইসলামী আন্দোলনের প্রার্থীরা সংসদে গেলে স্বর্ণের দেশে পরিণত হবে’: রেজাউল করিম শেখ হাসিনা চাচ্ছে না বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হোক : মেজর হাফিজ

বছরের শেষেই করোনার ভ্যাকসিন হাতে আসবে: ট্রাম্প

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

চলতি বছরের শেষেই করোনাভাইরাসের ভ্যাকসিন হাতে আসবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া সেপ্টেম্বরে স্কুল এবং বিশ্ববিদ্যালয় খোলার চেষ্টা করা হবে বলেও জানিয়েছেন তিনি।

ওয়াশিংটন ডিসির লিংকন মেমোরিয়াল থেকে সম্প্রচারিত ফক্স নিউজের ‘টাউন হল’ অনুষ্ঠানে দেয়া বক্তব্যে এসব কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি যে এবছরের শেষের মধ্যেই আমাদের হাতে করোনাভাইরাসের ভ্যাকসিন চলে আসবে’।

ট্রাম্প জানিয়েছেন তিনি তার কর্মকর্তাদের সঙ্গে কথা বলেই এই ভ্যাকসিনের বিষয়টি জেনেছেন। তিনি যোগ করেন, ‘চিকিৎসকরা বলবেন, আপনার এটা বলা উচিত নয়, কিন্তু আমি যেটা মনে করি আমি সেটাই বলব’।

মানব দেহে গবেষণার ঝুঁকি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ট্রাম্প বলেন, ‘তারা স্বেচ্ছাসেবক। তারা জানে যে তারা কী করছে’। পাশাপাশি ট্রাম্প জানান, সেপ্টেম্বরে স্কুল এবং বিশ্ববিদ্যালয় খোলার চেষ্টা করা হবে। তিনি চান যে বাচ্চারা স্কুল, বিশ্ববিদ্যালয়ে যাওয়া শুরু করুক।

করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরি করার জন্য অনেক দেশই আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। কিছু দেশে ভ্যাকসিনের ট্রায়ালও শুরু হয়ে গেছে। ট্রাম্প জানিয়েছেন যদি অন্য দেশ করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করতে পারে আগে, তাতেও তিনি খুশিই হবেন।

ট্রাম্প বলেন, ‘কে ভ্যাকসিন তৈরি করল তাতে আমার কিছু যায় আসে না, এখন আমি শুধু চাই এমন একটি ভ্যাকসিন হাতে আসুক যা এই ভাইরাসকে আটকে দিতে পারে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ইংল্যান্ড

বছরের শেষেই করোনার ভ্যাকসিন হাতে আসবে: ট্রাম্প

আপডেট সময় ০৪:৩৪:২৯ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২০