ঢাকা ১১:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ভারতে পরিযায়ী শ্রমিকদের ট্রেনের ভাড়া দেবে কংগ্রেস

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

লকডাউনের কারণে ভারতের বিভিন্ন প্রান্তে আটকে পড়া শ্রমিকদের দিকে সাহায্যের হাত বাড়িয়েছে দেশটির বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস।

সোমবার দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, পরিযায়ী শ্রমিকদের ট্রেন ভাড়ার খরচ বহন করবে তারা। খবর হিন্দুস্তান টাইমসের।

আটকে পড়া পরিযায়ী শ্রমিক, শিক্ষার্থী, পর্যটকদের জন্য ‘শ্রমিক স্পেশাল’ ট্রেন চালু করলেও ভাড়ার ক্ষেত্রে কোনোরকম ছাড় দেয়া হবে না বলে ভারতীয় রেল জানিয়েছে। উল্টো যাত্রীদের বাড়তি ৫০ টাকা করে দিতে হচ্ছে।

এ নিয়ে ক্ষমতাসীন মোদি সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধীরা। সবাই প্রশ্ন করছেন, লকডাউনের কারণে কাজ হারিয়ে অধিকাংশ পরিযায়ী শ্রমিকের হাতে কানাকড়ি নেই। তারা কীভাবে টিকিটের ভাড়া দেবেন?

সোমবার সেই বিষয়ে কেন্দ্রকে নিশানা করেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধী।

এক বিবৃতিতে তিনি জানান, সংকটের মুহূর্তে পরিযায়ী শ্রমিকদের থেকে কেন্দ্র ও রেল মন্ত্রণালয় যেভাবে ভাড়া নিচ্ছে, তা অত্যন্ত কষ্টদায়ক।

তার কথায়, ‘আমাদের সরকারের দায়িত্ব কী তাহলে? লাখ লাখ পরিযায়ী শ্রমিক দেশের বিভিন্ন প্রান্তে সমস্যার সম্মুখীন হয়েছেন এবং তারা বাড়িতে ফিরতে চাইছেন। কিন্তু তাদের কাছে না পর্যাপ্ত টাকা আছে, না বিনামূল্যে পরিবহনের সুযোগ আছে। শ্রমিকরা আমাদের অর্থনীতির মেরুদণ্ড। তাদের কঠোর পরিশ্রম ও আত্মত্যাগ দেশের ভিত্তি।’

সোনিয়ার দাবি, লকডাউনপর্বে বিষয়টি নিয়ে বারবার কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করেছে কংগ্রেস। পরিযায়ী শ্রমিকরা যাতে সুরক্ষিত ও বিনামূল্যে রেলযাত্রা করে ঘরে ফিরতে পারেন, তা নিয়ে কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

তার কথায়, ‘বারবার বলা সত্ত্বেও আমাদের দাবি পুরোপুরি উপেক্ষা করেছে কেন্দ্র ও রেল মন্ত্রণালয়।’

সেজন্য প্রদেশ কংগ্রেসের তরফে প্রত্যেক পরিযায়ী শ্রমিকের ট্রেন ভাড়ার টাকা বহন করা হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান সোনিয়া।

তিনি বলেন, ‘দেশবাসীর প্রতি এটা কংগ্রেসের মানবিক সহায়তা এবং তাদের পাশে দাঁড়ানোর বিষয়।’

এদিকে সোনিয়ার বিবৃতির পর সব রাজ্যের কংগ্রেস নেতৃত্বকে স্থানীয়ভাবে সাহায্য করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছেন কোষাধ্যক্ষ আহমেদ প্যাটেল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতে পরিযায়ী শ্রমিকদের ট্রেনের ভাড়া দেবে কংগ্রেস

আপডেট সময় ০১:৫২:০১ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২০