ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেসিদের দুর্দান্ত কামব্যাকে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা চট্টগ্রাম ও রাঙামাটির বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত আধুনিক নগর গড়তে প্রযুক্তিনির্ভর সেবা ব্যবস্থার বিকল্প নেই : ডিএসসিসি প্রশাসক নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল মাসুদ ইকবালকে বাধ্যতামূলক অবসর ‘সো বিজি?’– স্বাস্থ্যমন্ত্রীর মনোযোগ চাইলেন স্পিকার বিএনপি সরকার সংস্কারের দাবিকে অস্বীকৃতি জানিয়েছে: নাহিদ ইসলাম পরিবেশ রক্ষায় এখনই ব্যবস্থা না নিলে বিপদে পড়তে হবে: রিজভী সিলেটে দুইদিন পর সুরমায় ভেসে উঠল মরদেহ সংসদ অধিবেশন চলাকালে মোবাইল ফোন ব্যবহার, সতর্ক করলেন স্পিকার সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলা, দুই যুবলীগ নেতা গ্রেফতার

চীনা ল্যাব থেকে করোনা ছড়ানোর প্রমাণ রয়েছে, দাবি পম্পেওর

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

করোনা ভাইরাস প্রাদুর্ভাবের শুরু থেকেই এর উৎসস্থল নিয়ে ঘোলাটে পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এরইমধ্যে মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বললেন, করোনা ভাইরাস চীনের উহান শহরের একটি গবেষণাগার থেকে ছড়ানোর ‘বিশাল প্রমাণ’ রয়েছে।

বিবিসি জানায়, রোববার (০৩ মার্চ) রাতে টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে এ দাবি করেন পম্পেও। তবে এর সপক্ষে কোনো প্রমাণ তিনি দেননি।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা শুরু থেকেই বলে আসছে, কোনো গবেষণাগার থেকে নয়, প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস।

অন্যদিকে এ ঘটনার পর উহানের দু’টি গবেষণাগার আলোচনায় এসেছে। এর মধ্যে একটি উহান শহরের সামুদ্রিক প্রাণীর বাজারের কাছেই অবস্থিত। চীনে কর্তৃপক্ষ শুরু থেকেই দাবি করে আসছে, এ বাজার থেকেই করোনা ভাইরাস ছড়িয়েছে। ইচ্ছাকৃতভাবে বা কোনো দুর্ঘটনার মাধ্যমে গবেষণাগার থেকে ভাইরাসটি ছড়িয়েছে এমন প্রমাণ এখনো পাওয়া যায়নি।

করোনা ভাইরাস প্রাদুর্ভাবের প্রথমদিকে বিষয়টি গোপন করায় অসংখ্যবার চীনের বিরুদ্ধে অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এবার মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, এ বিষয়ে তদন্তে এবং বিশেষজ্ঞদের সহযোগিতা করতে অস্বীকৃতি জানিয়েছে চীন সরকার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেসিদের দুর্দান্ত কামব্যাকে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

চীনা ল্যাব থেকে করোনা ছড়ানোর প্রমাণ রয়েছে, দাবি পম্পেওর

আপডেট সময় ০১:৪২:৫৮ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২০