ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সপরিবারে করোনায় আক্রান্ত বিটিভির মহাপরিচালক

আকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক এসএম হারুন অর রশীদ, তার স্ত্রী ও এক কন্যাসহ করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন।

রোববার (০৩ মে) নমুনা পরীক্ষার পর তাদের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। বিটিভির একটি সূত্র বিষয়টি দৈনিক আকাশকে জানিয়েছে।

হারুন অর রশীদের শরীরে করোনার সংক্রমণ দেখা দেয়ায় তার সংস্পর্শে আসা বিটিভির সবাইকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ কারণে বিটিভির নির্ধারিত কিছু অনুষ্ঠান সম্প্রচার বাতিল করে পুরনো অনুষ্ঠান চালানো হতে পারে বলে জানা গেছে।

এর আগে শনিবার (২ মে) রাত পর্যন্ত বেসরকারি টেলিভিশন এনটিভির মোট ১৩ জন আক্রান্ত বলে জানা গেছে। এর মধ্যে দুজন রিপোর্টার, একজন নিউজ এডিটর, ছয়জন ক্যামেরাম্যান ছাড়াও নিউজ প্রেজেন্টার ও মেকাপম্যানসহ আরও ৪ জন রয়েছেন। তবে অনেকের রিপোর্ট এখনও আসেনি।

দেশে করোনাভাইরাস হানা দেয়ার পর রোববার পর্যন্ত ৫৪ সংবাদকর্মী করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে একজন সিনিয়র সাংবাদিক মারা গেছেন। আর সুস্থ হয়েছেন ১১ জন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান দৈনিক সময়ের আলোর প্রধান প্রতিবেদক হুমায়ুন কবির খোকন।

সুস্থ হয়ে ওঠা সাংবাদিকরা হলেন- বেসরকারি ইন্ডিপেন্ডেন্ট টিভির ক্যামেরাপারসন, যমুনা টিভির রিপোর্টার, দীপ্ত টিভির একজন, এটিএন নিউজের রিপোর্টার, যমুনা টিভির নরসিংদী প্রতিনিধি, একাত্তর টিভির গাজীপুর প্রতিনিধি, বাংলাদেশের খবরের একজন, দৈনিক সংগ্রামের একজন, ভোরের কাগজের বামনা উপজেলা (বরগুনা) প্রতিনিধি, দৈনিক প্রথম আলোর একজন এবং দৈনিক আলোকিত বাংলাদেশের কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সপরিবারে করোনায় আক্রান্ত বিটিভির মহাপরিচালক

আপডেট সময় ১১:৪৫:৫২ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২০