ঢাকা ০৩:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

লকডাউনে বেকার হওয়াদের ভাতা দিচ্ছেন ইমরান খান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

করোনা পরিস্থিতিতে লকডাউনে চাকরি হারানো বেকারদের নগদ অর্থ দিয়ে সহায়তার জন্য একটি কর্মসূচি চালু করছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।ওই কর্মসূচির আওতায় দেশটির নিবন্ধনকৃত বেকারদের সর্বোচ্চ ১২ হাজার রুপি দেওয়া হবে।

শনিবার থেকে ইমরান খান এই কর্মসূচির কার্যক্রম চালু করেছেন বলে জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম ডন অনলাইন।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছেন, বেকারদের তালিকা নিবন্ধনের জন্য ওয়েব পোর্টাল চালু করেছে সরকার। সেখানে এসাস নগদ কর্মসূচির আওতায় সর্বোচ্চ ১২ হাজার রুপি পর্যন্ত নগদ সহায়তা করা হবে।

সরকার প্রধান বলেন, যারা প্রধানমন্ত্রীর করোনা ত্রাণ তহবিলে অর্থ জমা দিয়েছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। আমি আপনাদেরকে আশ্বস্ত করছি, এসব অর্থ স্বচ্ছ উপায়ে ব্যয় করা হবে।এসব অর্থ কোথায় ব্যয় করা হয়েছে আপনারা জানতে পারবেন। আমি নিজেই এটা পর্যবেক্ষণ করব এবং সম্পূর্ণ খরচের বিস্তারিত বিবরণ সরবরাহ করব।

তিনি বলেন, যারা শ্রমিক হিসেবে অথবা রেস্টুরেন্টের চাকরি হারিয়েছেন তাদের নগদ অর্থ দিয়ে সহায়তা করছে সরকার। তবে তাদের আগের চাকরির সব তথ্য সরবরাহ করতে হবে।

ইমরান খান বলেন, জনসাধারণের চাকরি হারানো থেকে রক্ষা করতে সরকার নির্মাণ, অন্যান্য ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান পুরোপুরি খোলার সিদ্ধান্ত নিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

লকডাউনে বেকার হওয়াদের ভাতা দিচ্ছেন ইমরান খান

আপডেট সময় ০৭:৪৯:১৪ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২০