ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদের চেয়ে রাজপথকে প্রাধান্য গণতন্ত্রের জন্য শুভ নয়: তথ্যমন্ত্রী ঐক্যবদ্ধ হলে ‘তেলাপোকারা’ সব উল্টে দিতে পারে: পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৫, আহত বহু বর্তমান সংসদের দিকে দেশের ৩৬ কোটি চোখ নিবদ্ধ হয়ে আছে: ভারপ্রাপ্ত স্পিকার মিরপুর ও ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে ‘বোমা সদৃশ’ বস্তু ভারতে পাচারের আগে স্বরাষ্ট্রমন্ত্রীকেও টিএফআই সেল এ রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর সোনারগাঁয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন হামলা ঠেকাতে ব্যর্থতা: মৃত্যুদণ্ড শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধানের প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন: প্রতিমন্ত্রী টুকু দক্ষিণখানে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা, অভিযুক্ত গ্রেফতার

ছাঁটাই নয়, কর্মীদের পাশে থাকার অঙ্গীকার রানার গ্রুপের

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনাভাইরানের প্রার্দুভাবে ইউরোপ আমেরিকাসহ পুরো পৃথিবী এক গভীর সংকটে পড়েছে। ইতিমধ্যে আইএলওসহ আন্তর্জাতিক আরো কয়েকটি সংস্থা বিশ্বব্যাপী কয়েক কোটি মানুষের চাকরি হারিয়ে বেকার হওয়ার কথা জানিয়েছে। বাংলাদেশেও পড়েছে এর বিরূপ প্রভাব। সরকারের বহুমুখী পদক্ষেপের পরও গার্মেন্টসহ অসংখ্য প্রতিষ্ঠান ব্যস্ত হয়ে পড়েছে কর্মী ছাঁটাই করতে। ঠিক এমন সময় কর্মীদের জন্য অভিভাবকের ভূমিকায় দাঁড়ালো দেশের অন্যতম বৃহত্তম গ্রুপ অব কোম্পানি এবং বাংলাদেশের সর্বপ্রথম মোটরসাইকেল উৎপাদন ও রপ্তানিকারক প্রতিষ্ঠান রানার গ্রুপ।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হাফিজুর রহমান খান এক বার্তায় তার কর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘সংকটময় এই সময়ে আমরা এবং কোম্পানির প্রধান লক্ষ্য হচ্ছে সকল কর্মকর্তা এবং কর্মচারীদের স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করা। সেই লক্ষ্যে আপনাদের সবার এপ্রিল মাসের পূণাঙ্গ বেতন পৌঁছে দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। আমি আপনাদেরকে আরো আশ্বস্ত করছি যে, এই সময়ে কোনো কর্মকর্তা ও কর্মচারী ছাঁটাইয়ের পরিকল্পনা আমাদের নেই।’

বার্তায় হাফিজুর রহমান খান আরো বলেন, ‘আমি বিশ্বাস করি আপনারাই কোম্পানির চালিকাশক্তি। আজকে আমরা যে ব্যাপক ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হয়েছি, আপনাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় তা আমরা কাটিয়ে উঠবো ইনশাআল্লাহ। এই অনিশ্চয়তার সময় কাটিয়ে আমরা শীঘ্রই পূর্ণ উদ্যমে ব্যবসা পূনর্গঠনে ঝাঁপিয়ে পরতে পারবো।’

তিনি আরো বলেন, ‘করোনাভাইরাস সংক্রমণের এই সময় ঘরে থাকুন, সরকারের নির্দেশনাবলী মেনে চলুন, নিজে ভালো থাকুন এবং পরিবারের সবাইকে ভালো রাখুন। রানার আপনার পাশে আছে ও থাকবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদের চেয়ে রাজপথকে প্রাধান্য গণতন্ত্রের জন্য শুভ নয়: তথ্যমন্ত্রী

ছাঁটাই নয়, কর্মীদের পাশে থাকার অঙ্গীকার রানার গ্রুপের

আপডেট সময় ০৫:১৭:০৪ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২০