ঢাকা ১০:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয় আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ করে গান গাওয়ায় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিন দাবিতে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সুফিবাদী সুন্নি মহাসমাবেশ ১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন: ত্রাণমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম লাইফ সাপোর্টে সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির চুয়াডাঙ্গা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে

ব্রাহ্মণবাড়িয়ায় টিবিবি’র ৭১৬ লিটার তেলসহ ট্রাক আটক

আকাশ জাতীয় ডেস্ক:

টিবিবি’র তেলের খালি কার্টুন ও ৭১৬ লিটার তেলসহ একটি ট্রাক আটক করেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা পুলিশ। কার্টুনের সাথে তেলের ব্র্যান্ডের মিল না থাকায় এনিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার রাতে আখাউড়া বাইপাস সড়ক থেকে ট্রাকটিকে আটক করা হয়।

পুলিশ, ট্রাকের চালক ও সহকারী সূত্রে জানা যায়, টিসিবি’র খালি কার্টুনগুলো ট্রাকে উঠানো হয় বাইপাস সড়কের পাশের একটি অফিস থেকে। আটকের পর ট্রাক ড্রাইভার ও সহকারী জানায়, লাকসুর দোকান থেকে শুধু খালি কার্টুন গাড়িতে তোলা হয়েছে আর তেল ব্রাহ্মণবাড়িয়ার। বিভিন্ন দোকানে এই তেল সরবরাহ করা হচ্ছিল। কার্টুনে টিসিবি ও পুষ্টির সীল থাকলেও তেল ‘সরকার’ নামের একটি ব্র্যান্ডের। ৫ লিটার ও ১ লিটারের তেলের বোতলগুলো ওই কার্টুনে ভর্তি ছিলো।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহমেদ নিজামী জানিয়েছেন, স্থানীয় বড়বাজারে টিসিবি’র যে ডিলার আছে তারা মাল বিক্রির পর খালি কার্টুনগুলো বিক্রি করে দেয়। শ্রমিকলীগ নেতা লাকসু সেগুলো কিনে নিয়ে আবার তাদের কাছে বিক্রি করেছে।

তিনি বলেন, তেল কোম্পানীর বৈধতা আছে কিনা সেটি আমরা যাচাই করছি। একটি পিকআপে করে ব্রাহ্মণবাড়িয়া থেকে তেল নিয়ে এসে বিক্রি করা হয় এখানে। তেলগুলো টিসিবি’র কার্টুনে ভর্তি ছিলো এবং ওপরে টিসিবি’র আরো খালি কার্টুন ছিলো। সেকারণে সন্দেহ হলে আমরা ট্রাকটি আটক করি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয়

ব্রাহ্মণবাড়িয়ায় টিবিবি’র ৭১৬ লিটার তেলসহ ট্রাক আটক

আপডেট সময় ০৪:৪৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২০