ঢাকা ০২:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেসিদের দুর্দান্ত কামব্যাকে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা চট্টগ্রাম ও রাঙামাটির বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত আধুনিক নগর গড়তে প্রযুক্তিনির্ভর সেবা ব্যবস্থার বিকল্প নেই : ডিএসসিসি প্রশাসক নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল মাসুদ ইকবালকে বাধ্যতামূলক অবসর ‘সো বিজি?’– স্বাস্থ্যমন্ত্রীর মনোযোগ চাইলেন স্পিকার বিএনপি সরকার সংস্কারের দাবিকে অস্বীকৃতি জানিয়েছে: নাহিদ ইসলাম পরিবেশ রক্ষায় এখনই ব্যবস্থা না নিলে বিপদে পড়তে হবে: রিজভী সিলেটে দুইদিন পর সুরমায় ভেসে উঠল মরদেহ সংসদ অধিবেশন চলাকালে মোবাইল ফোন ব্যবহার, সতর্ক করলেন স্পিকার সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলা, দুই যুবলীগ নেতা গ্রেফতার

করোনায় আক্রান্তের ‘নতুন রেকর্ড’ রাশিয়ায়

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

রাশিয়া একদিনে করোনায় আক্রান্তের নতুন রেকর্ড করেছে। শনিবার দেশটিতে ৯ হাজার ৬২৩ জন এই ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন।

রুশ করোনাভাইরাস রেসপন্স সেন্টারের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে।

দেশটিতে একদিনে করোনায় আক্রান্তের এটিই এখন সবচেয়ে বড় রেকর্ড। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ২৪ হাজার ৫৪ জন।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৫৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ২২২ জন।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত বিশ্বনেতাদের তালিকায় যোগ হলেন রুশ প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন।

তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে বৃহস্পতিবার খবর দিয়েছে বিবিসি।

কোভিড-১৯ সঙ্কটের মধ্যে এক ভিডিও কনফারেন্সে মিশুস্তিন নিজই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলেছেন, তার নমুনা পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ এসেছে। তিনি ঘরেই আইসোলেশনে রয়েছেন।

মিশুস্তিনের অসুস্থতার কারণে উপপ্রধানমন্ত্রী আন্দ্রেই বেলুসভকে প্রধানমন্ত্রীর দায়িত্ব চালিয়ে যেতে বলা হয়েছে।

৫৪ বছর বয়সী মিশুস্তিনকে গত জানুয়ারিতে প্রধানমন্ত্রী করেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, যার হাতে দেশের একচ্ছত্র ক্ষমতা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেসিদের দুর্দান্ত কামব্যাকে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

করোনায় আক্রান্তের ‘নতুন রেকর্ড’ রাশিয়ায়

আপডেট সময় ০৪:৪৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২০