ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভেবেছিলাম সবাই খামেনিকে ঘৃণা করে, কিন্তু এতো মানুষকে কাঁদতে দেখে অবাক হয়েছি’: ট্রাম্প কার্বন ক্রেডিট বাড়াতে কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর টেকসই স্বাস্থ্যপ্রযুক্তি উদ্ভাবন এখন গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ : ঢাবি উপাচার্য এমডির অণ্ডকোষ চেপে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর আদায়, সিসিটিভি ফুটেজ ভাইরাল সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের গৌরবের প্রতীক: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিনকে প্রত্যাহার যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি নস্যাৎ করার সুযোগ ইসরাইলকে দেওয়া যাবে না: এরদোগান সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি ৪ নির্দেশনা দিয়ে করদাতাদের সতর্ক করল এনবিআর হামে মেয়ের মৃত্যু, ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন

আত্মসমর্পণকারী ৬৭ চরমপন্থী পেলেন প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান

আকাশ জাতীয় ডেস্ক: 

সিরাজগঞ্জ, রাজশাহী ও টাঙ্গাইল জেলার আত্মসমর্পণকারী ৬৭ চরমপন্থী পেলেন প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান। আজ শনিবার দুপুরে সিরাজগঞ্জ শহরের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়।

২০১৯ সালের ৯ এপ্রিল পাবনা জেলার শহীদ অ্যাডভোকেট আমির উদ্দিন স্টেডিয়ামে আত্মসমর্পণকারী ৬৭ জন চরমপন্থী দলের সদস্যদের প্রত্যেককে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান হিসেবে নগদ ৫০ হাজার করে টাকা প্রদান করা হয়। এর মধ্যে সিরাজগঞ্জ জেলার ৬১, রাজশাহীর ৫ ও টাঙ্গাইলের ১ জন রয়েছেন।

সামাজিক দূরত্ব বজায় রেখে অনুদান বিতরণ অনুষ্ঠানে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. হাসিবুল আলম বিপিএম। এতে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য তানভীর ইমাম, সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন, সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডল, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস, জেলা প্রশাসক ড. ফারুক আহম্মেদ, এনএসআইয়ের যুগ্ম পরিচালক আবু তাহের মো. পারভেজ, পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ ও চরমপন্থী দলনেতা আবু তালেব শেখ নবী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভেবেছিলাম সবাই খামেনিকে ঘৃণা করে, কিন্তু এতো মানুষকে কাঁদতে দেখে অবাক হয়েছি’: ট্রাম্প

আত্মসমর্পণকারী ৬৭ চরমপন্থী পেলেন প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান

আপডেট সময় ০৪:১৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২০