ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

করোনার চিকিৎসায় ইবোলার ওষুধ ব্যবহারে যুক্তরাষ্ট্রের অনুমোদন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

জরুরি প্রয়োজনে কোভিড-১৯ রোগীদের ‘রেমডেসিভির’ ওষুধ ব্যবহারের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের দ্য ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন।

এ ওষুধ মূলত ইবোলা ভাইরাসের প্রতিষেধক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু দেশটিতে এর আগে করোনা রোগীদের ওষুধটি পরীক্ষামূলক ব্যবহারে ইতিবাচক ফল পাওয়া গেছে। খবর বিবিসির।

শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্প ওষুধ প্রস্ততকারী প্রতিষ্ঠান গিলিয়েড সায়েন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ডেন ও’ডেকে সঙ্গে নিয়ে এই ঘোষণা দেন।

এর আগে মার্কিন বিজ্ঞানীরা রেমডেসিভিরের কার্যকারিতার বিষয়ে হোয়াইট হাউসকে জানিয়েছিল। ক্লিনিক্যাল ট্রায়াল হিসেবে এই ওষুধের কার্যকারিতার প্রমাণের পর একেবারে আশঙ্কাজনক রোগীদের ক্ষেত্রে রেমডেসিভির ব্যবহৃত হচ্ছিল।

তবে এফডিএ–এর অনুমোদনের পর যুক্তরাষ্ট্রে ডাক্তাররা এখন থেকে ব্যবস্থাপত্রে এই ওষুধ লিখতে পারবেন।

এ বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তিনি হোয়াইট হাউসের করোনাভাইরাস টাস্কফোর্সের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সঙ্গে এই ওষুধ ব্যবহারের বিষয়ে কথা বলেছেন।

টাস্কফোর্সের সদস্য অ্যান্থনি ফউসি ও দেবোরাহ ব্রিক্স ছাড়াও এফডিওর প্রধান স্টিফেন হাহন ওষুধ অনুমোদনের বিষয়ে সম্মতি দিয়েছেন।

করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে যুক্তরাষ্ট্র সবার শীর্ষে। ওয়ার্ল্ডোমিটারে তথ্যমতে, এখন পর্যন্ত আমেরিকায় ১১ লাখ ৩১ হাজারেরও বেশি এবং মৃত্যু ৬৫ হাজারের বেশি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

করোনার চিকিৎসায় ইবোলার ওষুধ ব্যবহারে যুক্তরাষ্ট্রের অনুমোদন

আপডেট সময় ১০:২৫:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২০