ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তিন সপ্তাহ পর প্রকাশ্যে কিম

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

গুরুতর অসুস্থ ও মৃত্যু গুজবের ২০ দিন পর প্রকাশ্যে দেখা গিয়েছে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে। শনিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ তাদের প্রতিবেদনে এই খবর প্রকাশ করেছে।

কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, শুক্রবার রাজধানী পিয়ংইয়াংয়ের নিকটবর্তী সানচনে একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি। প্রায় ৩ সপ্তাহ ধরে সারা বিশ্বে কিমের মৃত্যু সংবাদ নিয়ে জোর আলোচনার পর প্রকাশ্যে বহুল আলোচিত এই নেতা।

কেসিএনএ জানিয়েছে, একটি সার কারখানার উদ্বোধনের ফিতা কেটেছেন কিম জং উন। অনুষ্ঠানে কিমকে সশরীরে হাজির হতে দেখে উপস্থিত জনতা উল্লাসে ফেটে পড়ে। তবে কিমের ছবি প্রকাশ করলেও অনুষ্ঠানের বা উপস্থিত জনতার কোনো ছবি প্রকাশ করেনি কেসিএনএ।

১১ এপ্রিল ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো বৈঠকের সভাপতিত্ব করার পর থেকে উত্তর কোরিয়ার নেতা আর প্রকাশ্যে আসেননি। এরপরেই তাকে ঘিরে জল্পনা ছড়ায়। দাবি করা হয়, মৃত্যু হয়েছে এই নেতার। কিন্তু এরপর একাধিক দেশের পক্ষ থেকে জানানো হয় সুস্থ রয়েছেন কিম জং। তবুও প্রকাশ্যে না আসায় তাকে ঘিরে জল্পনা চলছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

তিন সপ্তাহ পর প্রকাশ্যে কিম

আপডেট সময় ০৯:০০:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২০