ঢাকা ০৮:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ফিলিস্তিনের পশ্চিম তীরকে ইসরাইলে যুক্ত করার পরিকল্পনা: আরব লীগের নিন্দা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ফিলিস্তিনের পশ্চিম তীরকে ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সংযুক্ত করার জন্য তেল আবিব যে পরিকল্পনা নিয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছে আরব লীগ।

এক ভার্চুয়াল বৈঠকে আরব লীগ জানায়, ইসরাইলের এ ধরনের পদক্ষেপকে আরব লীগ ফিলিস্তিনি জাতির বিরুদ্ধে যুদ্ধাপরাধ বলে বিবেচনা করে। গতকাল (বৃহস্পতিবার) এক ভার্চুয়াল বৈঠকে ২২ জাতির এ সংস্থার পররাষ্ট্রমন্ত্রীরা এ বক্তব্য দেন।

পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, ১৯৬৭ সালে দখল করা জর্দান উপত্যকাসহ ফিলিস্তিনের যেকোনো অংশকে ইসরাইলের সঙ্গে সংযুক্ত করে নেয়ার পদক্ষেপকে ফিলিস্তিনি জাতির বিরুদ্ধে নতুন যুদ্ধাপরাধ বলে বিবেচনা করা হবে। ইহুদিবাদী ইসরাইলের উপর থেকে সমর্থন প্রত্যাহার করতে এবং আন্তর্জাতিক প্রস্তাবনা মেনে চলতে আমেরিকার প্রতিও আহ্বান জানান আরব লিগের পররাষ্ট্রমন্ত্রীরা।

একইসাথে তারা স্পষ্ট করে জানায়, যদি পশ্চিম তীরকে ইসরাইলি সঙ্গে সংযুক্ত করে নেয়া হয় তাহলে একটি স্বাধীন সার্বভৌম এবং ভৌগোলিকভাবে যুক্ত ফিলিস্তিন রাষ্ট্রের সম্ভাবনা নস্যাৎ হয়ে যাবে। এই পরিকল্পনা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করলে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনাও তিরোহিত হবে। -পার্স টুডে

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুয়েতে বন্ধুকে ছুরিকাঘাতে হত্যার দায়ে বাংলাদেশি প্রবাসীর মৃত্যুদণ্ড

ফিলিস্তিনের পশ্চিম তীরকে ইসরাইলে যুক্ত করার পরিকল্পনা: আরব লীগের নিন্দা

আপডেট সময় ০৪:০০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০