ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কোয়ারেন্টাইনের ভয় দেখিয়ে চাঁদা দাবি: এসআই ক্লোজড

আকাশ জাতীয় ডেস্ক:

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার উল্লাপাড়া মডেল থানার সাব ইন্সপেক্টর (এসআই) মানিক মিয়ার বিরুদ্ধে এক ব্যাবসায়ীকে হোম কোয়ারেন্টাইনে রাখার ভয় দেখিয়ে চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

অভিযুক্ত এসআই ডাক্তারি ছুটিতে থাকাকালীন নিজ থানা ছেড়ে পাশ্ববর্তী তাড়াশ থানার তালম শিবপাড়া গিয়ে চাঁদা দাবি করেন। ভুক্তভোগীর স্ত্রী মুর্শিদা খাতুন নিজেই উল্লাপাড়া মডেল থানার ওসির নিকট এমন অভিযোগ করেন।

পরবর্তীতে বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তারাও ওসির মাধ্যমে অবগত হন। এরপর দায়িত্বে অবহেলার দায়ে বৃহস্পতিবার রাতে সাব ইন্সপেক্টর মানিককে ক্লোজ করে সিরাজগঞ্জ পুলিশ লাইন্সে প্রত্যাহার করা হয়। এর আগেও দায়িত্ব অবহেলা ও কর্মক্ষেত্রে ফাঁকি দেয়ার অপরাধে মানিক মিয়ার বিরুদ্ধে উল্লাপাড়া থানার সিনিয়র সহকর্মীরা দু’টি জিডিও করেছেন বলে জানা যায়।

অভিযোগকারী মুর্শিদা খাতুন তাড়াশ উপজেলার তালম শিবপাড়া গ্রামের অধিবাসি আবুজল প্রামানিকের স্ত্রী। চলমান করোনায় আবুজল প্রামানিক ঢাকা থেকে গ্রামের বাড়ি এসে আটকা পড়েন। জীবন জীবিকার তাগিদে গত প্রায় এক মাস থেকে আবুজল স্থানীয়ভাবে মাস্কের ব্যবসা শুরু করেছেন। ঢাকা থেকে আগত আবুজলকে হোম কোয়ারেন্টাইনে রাখার ভয় দেখিয়ে গত ২৩ এপ্রিল তার নিকট চাঁদা দাবি করা হয়।

ডাক্তারি ছুটিতে থাকা উল্লাপাড়া থানার সাব ইন্সপেক্টর মানিক মিয়া সশরীরে গিয়ে চাঁদা দাবি করেন। ভুক্তভোগীর স্ত্রী মুর্শিদা খাতুন পরে নিজেই ওসির নিকট এমন অভিযোগ করেন।

উল্লাপাড়া মডেল থানার ওসি দীপক কুমার বলেন, ‘পুলিশ সুপার কার্যালয় থেকে এক আদেশে বুধবার রাতে মানিককে ক্লোজ করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। আদেশপত্রে চাঁদা দাাবির অভিযোগ না থাকলেও মানিকের দায়িত্বে অবহেলার বিষয় উল্লেখ রয়েছে।

তিনি আরও বলেন, ডাক্তারি ছুটিতে থেকে তাড়াশ গিয়ে যে ঘটনাটি সে ঘটিয়েছে, সেটি ন্যাক্কারজনক। সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের জনসংযোগ কর্মকর্তা পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার আবু ইউসুফ ক্লোজের সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি বিব্রতকর। তারপরেও খতিয়ে দেখা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কোয়ারেন্টাইনের ভয় দেখিয়ে চাঁদা দাবি: এসআই ক্লোজড

আপডেট সময় ০৪:১৮:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০