ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দেশে আরও ৩ ল্যাবে করোনা পরীক্ষার অনুমতি

আকাশ জাতীয় ডেস্ক:

মহামারী করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ ঠেকাতে দেশে আরও তিনটি ল্যাবে নমুনা পরীক্ষা করার অনুমতি দিয়েছে সরকার। দুইটি হাসপাতালসহ মোট তিনটি প্রতিষ্ঠানের ল্যাবরেটরিতে করোনা শনাক্তের জন্য নমুনা পরীক্ষা করা হবে।

এগুলো হল- কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং ন্যাশনাল ইন্সটিটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন-নিপসম।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা গণমাধ্যমকে জানান, নতুন এই তিনটিসহ মোট ৩১টি প্রতিষ্ঠানের গবেষণাগারে করোনা পরীক্ষার অনুমতি দেয়া হয়েছে। এরমধ্যে ঢাকায় ১৫টি এবং ঢাকার বাইরে ১৬টি প্রতিষ্ঠানে এই পরীক্ষা হচ্ছে। গবেষণাগার বাড়তে থাকায় নমুনা পরীক্ষার সংখ্যাও বাড়ছে।

ডা. নাসিমা সুলতানা বলেন, আমাদের লক্ষ্য আরও বেশি পরিমাণ নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা। নতুনগুলোসহ সব গবেষণাগারে গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৫৭৩টি নমুনা পরীক্ষা হয়েছে।

উল্লেখ্য, প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সর্বোচ্চ পরিমাণ পরীক্ষার ওপর গুরুত্ব দিয়েছে বিশ্বস্বাস্থ্য সংস্থা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দেশে আরও ৩ ল্যাবে করোনা পরীক্ষার অনুমতি

আপডেট সময় ০৫:৪০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০