ঢাকা ১১:২০ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

এখনও করোনামুক্ত যে ১৬ দেশ ও অঞ্চল

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

প্রাণঘাতী করোনাভাইরাসের থাবায় দিশেহারা গোটা বিশ্ব। এই ভাইরাসে আক্রান্ত দেশ ও অঞ্চলের সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলেছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্বের ১৬টি দেশ ও অঞ্চলে ‘পা ফেলতে’ পারেনি ভাইরাসটি। এর মধ্যে এশিয়ার দেশ রয়েছে একটি। আফ্রিকার চারটি; বাকি ১১টির মধ্যে ৯টি দেশ পড়েছে ওশানিয়া অঞ্চলে। অন্যদিকে ১১টি দেশ ও অঞ্চল রয়েছে, যেখানে কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা ৫০ জনের বেশি হলেও এখনও কারও মৃত্যু হয়নি।

এদিকে শুক্রবার সকাল পর্যন্ত দুই শতাধিক দেশ-অঞ্চলে ৩৩ লাখেরও বেশি মানুষের মধ্যে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ২ লাখ ৩৪ হাজারেরও বেশি মানুষের। দৈনিক আক্রান্ত ও মৃতের হার মাঝে খানিকটা কমলেও তিন দিন ধরে তা আবার বাড়তে শুরু করেছে। মৃত্যুর হার বেড়ে হয়েছে ৭ শতাংশের বেশি। আক্রান্তের সংখ্যা সবচেয়ে দ্রুতগতিতে বাড়ছে রাশিয়ায়। যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও আড়াই হাজার মানুষের। সর্বোচ্চ মৃত্যুর তালিকায় তৃতীয় স্থানে উঠে গেছে যুক্তরাজ্য।

এখনও করোনামুক্ত:

করোনাভাইরাসে আক্রান্ত প্রথম ব্যক্তি শনাক্ত হয় চীনের হুবেই প্রদেশের উহান শহরে; গত ৩১ ডিসেম্বর। সেই হিসাবে ভাইরাসটির বয়স চার মাস।

এই চার মাসে ভাইরাসটি থেকে দূরে থাকতে পেরেছে এশিয়ার দেশ তুর্কমেনিস্তান। আফ্রিকা মহাদেশের করোনামুক্ত চারটি দেশ হল মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, কতে ডি’ভরে, লেসোথো ও সোয়াজিল্যান্ড।

করোনার আঘাত থেকে মুক্ত থাকা ওশানিয়া অঞ্চলের দেশগুলোর মধ্যে রয়েছে ভানুয়াতু, তুভালু, টোঙ্গা, নাউরু, পালাউ, সামোয়া, সলোমন দ্বীপপুঞ্জ, কিরিবাতি ও মার্শাল দ্বীপপুঞ্জ। এর বাইরে করোনামুক্ত দুটি বিশেষ অঞ্চল হলো মাইক্রোনিশিয়া ও হলি সি।

বিশ্লেষকরা বলছেন, সম্ভবত দুটি কারণে এসব দেশ ও অঞ্চলে এখনও করোনাভাইরাসের সংক্রমণ ঘটেনি। প্রথমত, এই ১৬টির মধ্যে বেশ কয়েকটি দেশ ও অঞ্চলে জনবসতি খুবই কম এবং ভৌগোলিকভাবে অনেকটাই বিচ্ছিন্ন। দ্বিতীয়ত, আগে থেকেই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ায় এসব দেশে করোনা প্রবেশ করতে পারেনি।

আক্রান্ত হলেও মৃত্যু নেই:

বৈশ্বিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, আক্রান্তের সংখ্যা ৫০ জনের বেশি হলেও বৃহস্পতিবার পর্যন্ত মৃত্যুর ঘটনা ঘটেনি, এমন দেশ ও অঞ্চল রয়েছে ১১টি। এগুলো হল রেউনিও (আক্রান্ত ৪২০), ভিয়েতনাম (২৭০), রুয়ান্ডা (২২৫), ফ্যারো দ্বীপপুঞ্জ (১৮৭), জিব্রাল্টার (১৪১), মাদাগাস্কার (১২৮), কম্বোডিয়া (১২২), উগান্ডা (৮১), মোজাম্বিক (৭৬), ফ্রেন্স পলিনেশিয়া (৫৮) ও নেপাল (৫৭)। বিশ্লেষকরা বলছেন, চিকিৎসা খাতে একটি দেশের ব্যবস্থাপনা যত ভালো হবে, মৃত্যুর সংখ্যা ততই নিয়ন্ত্রণে রাখা যাবে।

সূত্র: এএফপি, ওয়ার্ল্ডওমিটার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

এখনও করোনামুক্ত যে ১৬ দেশ ও অঞ্চল

আপডেট সময় ০৯:০১:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০