ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

করোনাকে জয় করে বাড়ি ফিরলেন মায়া বেগম

মায়া বেগম

আকাশ জাতীয় ডেস্ক:

নোভেল করোনাভাইরাসকে জয় করে বাড়ি ফিরলেন মুন্সীগঞ্জের রামপাল ইউনিয়নের পানাম গ্রামের মায়া বেগম (৪২) নামের এক নারী। মায়া বেগম মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের পানাম হাজির বাড়ীর মোঃ শাহালমের স্ত্রী।

তিনি নোভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ১১ এপ্রিল থেকে দীর্ঘ ১৯ দিন ঢাকার কুয়েতমৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গতকাল বৃহস্পতিবার (৩০ এপ্রিল) তিনি সুস্থ হয়ে নিজ গ্রামের বাড়ি পানামে ফিরেছেন।

স্বেচ্ছাসেবকের একটি ফ্রি এম্বুলেন্স তাকে তার বাড়িতে পৌঁছে দিয়ে যায়। তার ফিরে আসায় চরম দুশ্চিন্তাগ্রস্ত পরিবারে মুখে ফুটেছে স্বস্তির হাসি। শুধু তাই নয়, মায়া বেগমের বাড়ি ফেরায় এলাকাবাসীর মনে সাহসের সঞ্চার ঘটছে। অনেকে হতাশার দিক থেকে ফিরে সাহস পাচ্ছেন। এমনকি, করোনা মোকাবিলায় নিজেদেরকে সাহসি করে তুলছেন বলেও জানা গেছে।

এ ব্যাপারে সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সুমন বনিক জানান, মায়া বেগম করোনা আক্রান্ত হয়ে দীর্ঘ ১৯ দিন কুয়েতমৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি করোনা জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এটা আসলেই স্বস্তির খবর।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

করোনাকে জয় করে বাড়ি ফিরলেন মায়া বেগম

আপডেট সময় ১০:২০:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০