ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চুয়াডাঙ্গায় সেনাবাহিনীর হাতে আটকের পর বিএনপি নেতার মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক :

সেনাবাহিনীর অভিযানে আটক চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু মারা গেছেন। সোমবার (১২ জানুয়ারি) দিনগত রাত ১টায় সেনা হেফাজতে তিনি মারা যান। বর্তমানে তার লাশ জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

সেনাবাহিনীর দাবি, ডাবলুর কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে জড়ো হওয়া বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বলেন, রাত ১০টায় জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত ডাবলুর ব্যবসা প্রতিষ্ঠান হাফিজা ফার্মেসি থেকে তাকে আটক করে নেওয়া হয়। পরে রাত সাড়ে ১২টায় তার মৃত্যুর খবর পাওয়া যায়।

জীবননগর উপজেলা বন কর্মকর্তা শরিফুল ইসলাম কাজল বলেন, আমার ভাইকে হত্যা করা হয়েছে।

উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রিমন অভিযোগ করে বলেন, গত শনিবার দিবাগত রাতে তাদের চার ভাইকে নির্যাতন করা হয়েছে। বেধড়ক মারধর করা হয়েছে।

এ অভিযোগের বিষয়ে সেনাবাহিনীর কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে তাদের দাবি, ডাবলুর কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে।

খবর পেয়ে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এসেছেন বিজিএমইএর সভাপতি, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি ও চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বাবু। তিনি এ সময় উপস্থিত নেতাকর্মীদের শান্ত হতে বলেন এবং আইন নিজের হাতে তুলে নিতে নিষেধ করেন।

তিনি আরও বলেন, নিহত ডাবলুর পরিবার বাদী হয়ে মামলা করবে।

উল্লেখ্য, সকাল ৯টা পর্যন্ত লাশ জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে সেনাবাহিনীর পাহারায় ছিল। বাইরে শত শত স্থানীয় জনগণ রাস্তার ওপর টায়ার জ্বালিয়ে রাত থেকে বিক্ষোভ করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চুয়াডাঙ্গায় সেনাবাহিনীর হাতে আটকের পর বিএনপি নেতার মৃত্যু

আপডেট সময় ০১:০০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬