ঢাকা ১০:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা ও ভর্তি অনলাইনে

আকাশ জাতীয় ডেস্ক:

করোনাভাইরাসের ফলে সৃষ্ট পরিস্থিতির কারণে উচ্চশিক্ষা যাতে ক্ষতিগ্রস্ত না হয় বেসরকারি বিশ্ববিদ্যালয়কে অনলাইনে পরীক্ষা এবং ভর্তির সুযোগ দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

বৃহস্পতিবার বিকালে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের এক অনলাইন সভায় এই সিদ্ধান্ত হয়।

ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ ঢাকা টাইমসকে বলেন, ‘অনলাইনের দিকেই এখন মনোযোগের দিতে হবে। ভারতসহ বিভিন্ন দেশেই এই করোনার সমস্যাই শিক্ষা ব্যবস্থা কি ধরনের উদ্যোগ নেয়া যায় সেগুলো ভাবা হচ্ছে। তবে দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনের সুযোগ-সুবিধা কম। কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনলাইনে শিক্ষা কার্যক্রম চালানোর সুযোগ রয়েছে। তাই বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো যাতে অনলাইনেই পরীক্ষা এবং ভর্তি কার্যক্রম চালাতে পারে সে বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।’

অনলাইন সভয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহসহ বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

অধ্যাপক কাজী শহীদুল্লাহ বলেন, ‘দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরাও সভায় ছিলেন। আমরা চেষ্টা করেছি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো যাতে ক্ষতির মুখে না পড়ে। করোনাভাইরাস চলাকালে অন্তত একটি সেমিস্টারের শিক্ষা কার্যক্রম যাতে ঠিকভাবে পরিচালনা করতে পারে সেজন্য তারা পরীক্ষা কীভাবে নেবে, সে বিষয়ে করণীয় ঠিক করে দেয়া হবে। পাশাপাশি আগামী সেমিস্টারের ভর্তি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চলবে সে বিষয়ে পূর্ণাঙ্গ গাইডলাইন আগামী সপ্তাহে দেয়া হবে।’

ইউজিসি সভা সূত্রে আরও জানা গেছে, অনলাইনে ক্লাস, সেমিস্টার ফাইনাল ও অন্যান্য পরীক্ষা এবং ভর্তি কার্যক্রম চালানোর সুযোগ থাকলেও শিক্ষার্থীদের কাছ থেকে টিউশন ফি আদায়ের ক্ষেত্রে অভিভাবকদের কোনো ধরনের চাপ দিতে পারবে না বলে সিদ্ধান্ত হয়েছে। এছাড়া এই সময়ে কোনো শিক্ষক-কর্মকর্তার চাকরিচ্যুত করা যাবে না এবং বেতনভাতা প্রদানের ব্যাপারে উদ্যোগী হতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা ও ভর্তি অনলাইনে

আপডেট সময় ০৯:৪৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০