ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপি সরকার সংস্কারের দাবিকে অস্বীকৃতি জানিয়েছে: নাহিদ ইসলাম পরিবেশ রক্ষায় এখনই ব্যবস্থা না নিলে বিপদে পড়তে হবে: রিজভী সংসদ অধিবেশন চলাকালে মোবাইল ফোন ব্যবহার, সতর্ক করলেন স্পিকার সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলা, দুই যুবলীগ নেতা গ্রেফতার প্রশ্নফাঁস-ডিজিটাল জালিয়াতিতে ৫ বছরের জেল, সংসদে বিল পাস এইচএসসি পরীক্ষা কেন্দ্রের জন্য জরুরি নির্দেশনা আমার কাছে পুলিশ নেই, মুরগি আছে: প্রাণিসম্পদ মন্ত্রী সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী দেশে ফিরলেন লিবিয়ায় বন্দি থাকা ১৭৪ বাংলাদেশি ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরশীলতা কমাতে বিকল্প উৎস ব্যবহারের পরিকল্পনা : এ্যানি

শেখ হাসিনার সঙ্গে কথা বলার পর মোদীর টুইট

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই আলাপের পরপরই তা নিশ্চিত করে কী কথা হয়েছে, মাইক্রোব্লগিং সাইট টুইটারে জানিয়েছেন নরেন্দ্র মোদী।

নিজের টুইটে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেছি, তাকে এবং তার দেশের মানুষকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানাতে। এছাড়া আমরা করোনা ভাইরাস পরিস্থিতি এবং তা মোকাবিলায় ভারত-বাংলাদেশ উভয়ের সহায়তার উপায় নিয়ে আলোচনা করেছি। বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক অন্যতম সর্বোচ্চ অগ্রাধিকারেই চলবে।

এর আগে বুধবার (২৯ এপ্রিল) বিকেল ৫ টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোভিড-১৯ মহামারিতে সৃষ্ট পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে প্রায় ১২ মিনিট কথা বলেন প্রতিবেশী দুই নেতা।

পরে করোনা ভাইরাস মহামারিতে সম্ভাব্য খাদ্য সংকট মোকাবিলায় খাদ্য উৎপাদন বাড়াতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছে ঢাকা-দিল্লি, সাংবাদিকদের এ কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেসসচিব ইহসানুল করিম।
নরেন্দ্র মোদীর টুইট কপিপ্রেসসচিব বলেন, করোনা ভাইরাস মহামারি সংক্রমণ প্রতিরোধ এবং এ মহামারিতে সম্ভাব্য খাদ্য সংকট মোকাবিলায় খাদ্য উৎপাদন বাড়াতে নিজ নিজ সরকারের নেওয়া উদ্যোগগুলো তুলে ধরেন দুই প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থ্যা বলছে পরিস্থিতি দীর্ঘমেয়াদী হতে পারে। সুতরাং এ অঞ্চলের সব দেশ এক হয়ে এ পরিস্থিতি মোকাবিলায় কাজ করতে হবে।

মহামারি মোকাবিলায় উভয় দেশের নেওয়া পদক্ষেপের প্রশংসা করেন দুই নেতা এবং একসঙ্গে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি পুর্নব্যক্ত করেন তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপি সরকার সংস্কারের দাবিকে অস্বীকৃতি জানিয়েছে: নাহিদ ইসলাম

শেখ হাসিনার সঙ্গে কথা বলার পর মোদীর টুইট

আপডেট সময় ০১:০৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০