ঢাকা ০২:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

খুলে দেয়া হচ্ছে মসজিদুল হারাম ও নববী

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

পবিত্র নগরী মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববী খুব শিগগিরই সকল মুসলমানদের জন্য খুলে দিচ্ছে সৌদি সরকার। দুটি পবিত্র মসজিদ বিষয়ক জেনারেল প্রেসিডেন্সির প্রধান শেখ আবদুল রহমান আল-সুদাইসের বরাত দিয়ে বুধবার এ সংবাদ প্রকাশ করেছে সৌদি গ্যাজেট।

প্রতিবেদনে বলা হয়, মক্কার মসজিদুল হারামের প্রবেশদ্বারগুলোতে করোনাভাইরাস শনাক্তের জন্য উন্নত প্রযুক্তির থার্মাল ক্যামেরা বসানো হয়েছে। যার মাধ্যমে এক সময়ে ২৫ জনের দেহ স্ক্যানিং করা যাবে এবং কোনো ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত থাকলে তা তাৎক্ষণিক শনাক্ত করা যাবে।

শেখ আল-সুদাইস মসজিদে ক্যামেরা স্থাপনের স্থান পরিদর্শনের সময় দ্রুত মসজিদটি সকল মুসলিমের ইবাদতের জন্য খুলে দেওয়া হবে বলে জানান। এছাড়া মদিনার মসজিদে নববীও খুলে দেয়ার কথা জানান তিনি।

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে বিশ্ব মুসলিম উম্মাহর সম্মিলনস্থল পবিত্র মসজিদ দু’টিতে গত ২০ মার্চ থেকে মুসল্লিদের প্রবেশ বন্ধ রয়েছে।

সারাবিশ্বে মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসে সৌদি আরবে এখন পর্যন্ত ১৫৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনায় আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৪০২ জন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

খুলে দেয়া হচ্ছে মসজিদুল হারাম ও নববী

আপডেট সময় ০১:০০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০