ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

শাহজাদপুরে ৮ মাসের শিশুকে গলা কেটে হত্যা, মা আটক

আকাশ জাতীয় ডেস্ক: 

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় আট মাসের এক শিশুকে গলা কেটে হত্যা করা হয়েছে। নিহত শিশুর নাম বেলাল হোসেন মাহিম।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পোরজনা ইউনিয়নের জোতপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মাহিম ওই গ্রামের রডমিস্ত্রি আবদুল্লাহ আল মানুনের ছেলে।

এদিকে এ ঘটনায় পুলিশ নিহতের মা মুক্তা খাতুন (২৫), নানা মোহাম্মদ আলী ও নানি দুলু খাতুনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছে বলে জানা গেছে।

এ বিষয়ে নিহতের দাদি পারভীন, চাচা আসাদুজ্জামান ও চাচাতো চাচা আমিরুল ইসলাম বলেন, সন্ধ্যায় ইফতার শেষে শিশু মাহিমের বাবা আবদুল্লাহ আল মানুন ধান কাটতে যান।

তারাও তাকে এগিয়ে দিয়ে রাত সাড়ে ৯টার দিকে বাড়ি ফিরে দেখেন ঘরের মেঝেতে শিশু মাহিমের গলাকাটা রক্তাক্ত মরদেহ পড়ে আছে। শিশুটির মুখ লাল টেপ দিয়ে আটকানো ছিল। এ সময় তার মা মুক্তা পলাতক ছিলেন।

প্রাথমিকভাবে তারা ধারণা করা হচ্ছে, পরকীয়ার জের ধরে নিহতের মা মুক্তা তাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যার পর পালিয়ে যান।

পুলিশ পরে ছোট মহারাজপুর গ্রাম থেকে মুক্তার বাবা-মাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যান।

বুধবার ভোরে মুক্তার এক চাচা তাকে থানায় সোপর্দ করেন। পুলিশ ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি ছুরি উদ্ধার করেছে।

এ বিষয়ে শাহজাদপুর থানার এসআই শাহজাহান বলেন, নিহতের মা, নানা, নানিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। এটি শেষ হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

পরকীয়ার বিষয়ে তিনি বলেন, এ বিষয়টি মাথায় নিয়ে তদন্ত করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

শাহজাদপুরে ৮ মাসের শিশুকে গলা কেটে হত্যা, মা আটক

আপডেট সময় ১২:৫৬:৫০ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২০