ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মহামারীতে যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় ১০ বাংলাদেশির মৃত্যু

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

বৈশ্বিক মহামারী কোভিড ১৯-এ আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আরও ১০ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনায় সংক্রমিত হয়ে ২১৬ বাংলাদেশির মৃত্যু হলো। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৯ জনেরই বয়স ৬০-এর বেশি। চারজনের বয়স ৮০ বছরের বেশি।

মারা যাওয়া ১০ বাংলাদেশি হলেন- বাহাত্তান সরকার (৯৪), আমিরুন্নেসা খাতুন (৮৮), আলী হোসেন বেপারি (৮৪), এবায়েদ উল্লাহ (৮২), মফিজ উদ্দিন (৭০), পারভিন জাফর (৭০), বিবি আয়েশা (৭০), মাওলানা মোহাম্মদ ইউসুফ (৬০) লোকনাথ সাহা (৫৬), কামরুল বাশার জামি (৬১)।

চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে ১০ লাখ ৩৫ হাজার ছাড়িয়ে গেছে আক্রান্তের সংখ্যা। ৫৯ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

নিউইয়র্কের রাজ্য গভর্নর অ্যান্ড্রু কুমো ২৮ এপ্রিল তার রাজ্যে মৃত্যুর তালিকায় ৩৩৫ জনের নাম যুক্ত হয়েছে বলে জানান। নিউইয়র্কে সাড়ে ১৭ হাজার পেরিয়ে গেছে মোট মৃত্যুর সংখ্যা এবং রাজ্যের প্রায় তিন লাখ মানুষ এখনও করোনাভাইরাসে সংক্রমিত।

বিশ্বব্যাপী করোনাভাইরাসে প্রাণহানি ও অসুস্থদের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত কোভিড ১৯-এ মারা গেছেন দুই লাখ ১৮ হাজার ১০ জন।
করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে বিশ্বের ৩১ লাখ ৩৮ হাজার ৭৮৫ জন। তাদের মধ্যে বর্তমানে ১৯ লাখ ৬৪ হাজার ১২১ জন চিকিৎসাধীন এবং ৫৬ হাজার ৯৬৫ জন (৩ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মহামারীতে যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় ১০ বাংলাদেশির মৃত্যু

আপডেট সময় ১২:৪১:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২০