ঢাকা ০৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে ফিরলেন লিবিয়ায় বন্দি থাকা ১৭৪ বাংলাদেশি ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরশীলতা কমাতে বিকল্প উৎস ব্যবহারের পরিকল্পনা : এ্যানি এনসিপির সমাবেশে হামলায় কঠোর ব্যবস্থা: সংসদে আইনমন্ত্রী ডিএসসিসির ‘ক্লিন কেয়ার’ ডিজিটাল ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম উদ্বোধন অর্থনীতির গতি বাড়াতে বীমা খাতকে আইনি কাঠামোয় আনার তাগিদ তথ্যমন্ত্রীর ফ্যাসিস্ট সরকারের সহযোগী কর্মকর্তাদের চিহ্নিত করা হচ্ছে: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী একটি গর্বের বাংলাদেশ গড়ে তুলতে চায় সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী গণভোট না মানলে রাজনীতি সংঘাতের দিকে যেতে পারে: ১১ দলীয় ঐক্যের হুঁশিয়ারি স্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগ দ্রুত তদন্তের নির্দেশ গণশিক্ষা প্রতিমন্ত্রীর নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিনজনকে যাবজ্জীবন

সিরিয়ায় তেলের ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৪০

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আফরিনে তেল ট্যাংকার হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। যারা সবাই বেসামরিক নাগরিক। তাদের মধ্যে বেশ কয়েকজন শিশুও আছেন।

এছাড়া হামলার ওই ঘটনায় ৪৭ জনের মতো আহত হয়েছেন বলে জানিয়েছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার শহরটির একটি ব্যস্ত সড়কে ট্যাংকারটির বিস্ফোরণ হলে এই হতাহতের ঘটনা ঘটে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে টুইটারে দেয়া এক পোস্টে জানানো হয়।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিস্ফোরণটি নিছক দুর্ঘটনা নয়। তেলের ট্যাংকার লক্ষ্য করো বোমা ফেলা হয়েছিল। যার জেরে জোরাল বিস্ফোরণ ঘটে, আগুন ছড়িয়ে পড়ে।

আগুনের লেলিহান শিখা চারপাশে ছড়িয়ে পড়ার আগেই অগ্নিপ্রতিরোধ দপ্তরের কর্মীরা আগুন নিভিয়ে ফেলেন।

হামলায় তেলের ট্যাংকারটির পাশাপাশি বেশ কয়েকটি গাড়ি ও দোকান পুড়ে গেছে। এ সময় ঘটনাস্থলে থাকা অনেক মানুষ আগুনে দগ্ধ হয়ে মারা গেছেন। অনেকেই গাড়িতে আটকা অবস্থাতেই পুড়ে গেছেন। আহতদের মধ্যে অধিকাংশেরই অবস্থা গুরুতর। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি। তবে তুরস্কের দাবি, হামলার সঙ্গে কুর্দিশ পিপলস প্রোটেকশন ইউনিট (ওয়াইপিজি) জড়িত। ওয়াইপিজি নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) প্রশাখা বলে জানিয়েছে আঙ্কারা।

১৯৮৪ সাল থেকে তুরস্কের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ চালিয়ে যাচ্ছে পিকেকে। তুরস্ক ও অনেক পশ্চিমা দেশই তাদের ‘সন্ত্রাসী গোষ্ঠী’বলে মনে করে। তুরস্কের সামরিক বাহিনী সিরিয়ায় অভিযান চালানোর আগে সিরিয়া শহর নিয়ন্ত্রণ করত কুর্দিশ বাহিনী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী

সিরিয়ায় তেলের ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৪০

আপডেট সময় ১২:২৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২০