ঢাকা ১২:১৯ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে স্মারক ডাক টিকেট উদ্বোধন জুলাই অভ্যুত্থানে কওমি শিক্ষার্থীদের ভূমিকার রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি চীনের করিডর প্রস্তাব সরকার ইতিবাচক হিসেবে নিয়েছে: উপদেষ্টা হুমায়ুন কবির খন্দকার লুৎফরকে বহিষ্কার, জাগপার নতুন সভাপতি জাকির হোসেন রিয়াজ বর্তমান সরকারও ফ্যাসিবাদের পথে: জিএম কাদের মুখে বালিশ চেপে ধরে কিশোরীকে অচেতন, ধর্ষণের পর ফেলে যায় চৌবাচ্চায় এনসিপির মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ ৬ জুলাই শুরু অহংকার যে একটি দেশ ও দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ‘আমাকে দেখে কি বেকুব মনে হয়’, পিডিকে প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের

পাবনার বেড়ায় দিনমজুরকে পিটিয়ে হত্যা

আকাশ জাতীয় ডেস্ক:

পাবনার বেড়া উপজেলায় মঙ্গলবার দুপুরে এক দিনমজুরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত দিনমজুর দুলাল হোসেন (৪২) উপজেলার হাটুরিয়া পশ্চিমপাড়া গ্রামের মৃত সিরাজ প্রামানিকের ছেলে।

মঙ্গলবার সকাল ১০টার দিকে দুলাল হোসেন একই উপজেলার জগন্নাথপুর গ্রামের জনৈক আব্দুর রশিদের বাড়িতে ইট খোয়া ভাঙার কাজে যান। এ সময় রশিদের ভাতিজা হীরা হোসেন (৩৫) হুট করে দুলালকে হাসুয়ার উল্টো পিট দিয়ে এলোপাথারী আঘাত করে। এতে দুলাল গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়।

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। কী কারণে হত্যা তা নিশ্চিত হওয়া যায়নি। তবে হীরা ঘটনার পর থেকে পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে স্মারক ডাক টিকেট উদ্বোধন

পাবনার বেড়ায় দিনমজুরকে পিটিয়ে হত্যা

আপডেট সময় ১১:০০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০