ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ব্রাহ্মণবাড়িয়ায় ‘খাবার না পেয়ে আত্মহত্যা’ গুজবে থানায় মামলা

আকাশ জাতীয় ডেস্ক:

খাবার না পেয়ে গাছে ঝুলে আত্মহত্যা করার একটি ছবি ফেসবুকে পোষ্ট করে গুজব ছড়ানোর অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি মামলা করা হয়েছে। রবিবার রাতে শহরের দক্ষিণ মোড়াইলের সাকিব রায়হানকে (২৩) আসামি করে এই মামলাটি করেন সদর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো. তানভীর চৌধুরী।

এতে অভিযোগ করা হয় সাকিব রায়হান নামের ফেসবুক আইডিতে একজন মানুষের কাঠাঁল গাছে গলায় ফাঁস লাগানো অবস্থার ছবি দিয়ে ‘খেতে না পেরে গলায় দড়ি দিয়েছে’ লেখা সম্বলিত একটি পোষ্ট দেয়া হয় ২৬শে এপ্রিল। এতে ছবির ব্যক্তির পরিচয় এবং কবে কার ও কোথাকার ঘটনা এর কোন কথা উল্লেখ করা হয়নি।

এমন পোষ্ট দিয়ে মিথ্যাগুজব ছড়ানোর মাধ্যমে রাষ্ট্র ও সরকারের ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে বলে বাদী অভিযোগ করেন। এই ব্যাপারে সদর মডেল থানার ওসি (অপারেশন) ইশতিয়াক আহমেদ এজাহারটি পাওয়ার কথা স্বীকার করে জানান, এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন বহাল, মুক্তিতে নেই বাধা

ব্রাহ্মণবাড়িয়ায় ‘খাবার না পেয়ে আত্মহত্যা’ গুজবে থানায় মামলা

আপডেট সময় ০৮:১১:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০