ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

নিজের প্রথম অ্যালবাম নিলামে তুললেন তাহসান

আকাশ বিনোদন ডেস্ক: 

করোনার কারণে ক্ষতিগ্রস্ত অসহায়-দুস্থদের সহায়তায় নিজের প্রথম একক অ্যালবাম ‘কথোপকথন’ নিলামে তুলেছেন জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান।

অ্যালবামটির মূল মাস্টার ডেট কপি ছাড়াও নিলামে থাকছে ১৬ বছর ধরে যত্নে রাখা সবচেয়ে বেশি জনপ্রিয় ‘ঈর্ষা’ গানটির হাতে লেখা লিরিক। নিলামজয়ীকে বাসায় পিয়ানো বাজিয়ে শোনাবেন তাহসান।

আর এ সবই করবেন করোনায় কর্মহীন হয়ে অসহায় হয়ে পড়া মানুষের মুখে খাবার তুলে দিতে।

নিলামের বিষয়টি তাহসান নিজেই নিশ্চিত করে জানিয়েছেন, ২৬ এপ্রিলের মধ্যরাত থেকে ২৭ এপ্রিল রাত ১১টা পর্যন্ত চলবে নিলাম। যে কেউ অংশ নিতে পারবেন এতে। নিলামের সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে ৩ লাখ টাকা। ‘অকশন ফর অ্যাকশন’ ফেসবুক পেজ থেকে এই নিলাম চলবে। নিলাম শেষে রাত ১১টায় পেজটিতে লাইভে আসবেন তিনি।

সংগীতশিল্পী তাহসান খান ২০০৪ সালে প্রকাশ করেন তার প্রথম একক অ্যালবাম ‘কথোপকথন’। এর মাধ্যমেই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান তিনি। অ্যালবামের ‘ঈর্ষা’ গানটি এখনও দারুণ জনপ্রিয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ উন্নয়ন প্রকল্প অনুমোদন

নিজের প্রথম অ্যালবাম নিলামে তুললেন তাহসান

আপডেট সময় ১০:০৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০