ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মৃত্যু গুজবের মধ্যেই শুভেচ্ছা বার্তা পাঠালেন কিম

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

করোনাভাইরাস মহামারির মধ্যেও বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন উত্তর কোরীয় নেতা কিম জং উন। সম্প্রতি তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। তবে রবিবার দক্ষিণ কোরিয়ার একটি সংবাদমাধ্যম কিমের জীবিত থাকার বিষয়টি নিশ্চিত করার পর আজ সোমবার দেশটির আরেকটি সংবাদ মাধ্যম জানিয়েছে, উত্তর কোরিয়ায় ট্যুরিস্ট কেন্দ্র গড়ে তুলতে যেসব শ্রমিক কাজ করছেন তাদের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন কিম।

দ্য কোরিয়া হেরাল্ড জানিয়েছে, উত্তর কোরিয়ার প্রধান পত্রিকা রোডং সিনমুনে বলা হয়েছে, কিম জং শ্রমিকদের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, উনসান-কলমা পর্যটন অঞ্চল তৈরিতে কর্মীদের শুভেচ্ছা পাঠিয়েছেন সুপ্রিম লিডার কিম জং-উন।

দ্য কোরিয়া হেরাল্ড জানিয়েছে, কোরিয়ান সেন্ট্রাল ব্রডকাস্টিং স্টেশনও শ্রমিকদের প্রতি কিম জং উনের এই শুভেচ্ছা পাঠানোর বিষয়টির সত্যতা দাবি করেছে।

উত্তর কোরিয়ার রিসর্ট টাউন থেকে বের হওয়া একটি বিশেষ ট্রেনের ছবি সামনে আসার পর থেকেই কিম জং উনের মৃত্যু নিয়ে জল্পনা ফিকে হতে শুরু করে। একটি বিশেষ ট্রেনে উত্তর কোরিয়ার রাষ্ট্রনেতা কিম জং উনকে বসে থাকতে দেখা যায় বলে খবর শোনা যায়, যদিও এ সম্পর্কে কোনো পাকাপোক্ত প্রমাণ মেলেনি।

অন্যদিকে সাম্প্রতিক খবর অনুযায়ী, দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি মুন জায়ে ইনের পররাষ্ট্র উপদেষ্টা মুন চাং ইন বলেছেন, উত্তর কোরিয়ার নেতা কিম জং জীবিত ও সুস্থ আছেন। দক্ষিণ কোরিয়ার তরফে জানানো হয়েছে, গত ১৩ এপ্রিল থেকে উনসান শহরে রয়েছে কিম জং।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মৃত্যু গুজবের মধ্যেই শুভেচ্ছা বার্তা পাঠালেন কিম

আপডেট সময় ০২:১৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০